somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

ঊষারা পুতুল নিয়ে খেলা করেনা, অসংখ্য তরুনদের হৃদয় নিয়ে খেলা করে....

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঊষারা পুতুল নিয়ে খেলা করেনা, অসংখ্য তরুনদের হৃদয় নিয়ে খেলা করে...


আমরা মানে আমাদের ছেলেবেলায় ক্লাস ওয়ান-টু-থ্রীতে পড়েছি রাম সুন্দর বসাকের 'বাল্যশিক্ষা'। রবি ঠাকুরের 'সহজ পাঠ' এবং 'সবুজ সাথী' নামের শিশুতোষ বই। এই বইগুলো মূলত উপদেশমূলক বই। এতে গণিমিঞা, জুলেখা, টোনাটুনির গল্প দারুণ মজাদার ছিল। আজও গল্পগুলো মনে ... অমলা কণা উষা। তাহারা তিন বোন। অমলার বীনা আছে, কণার সেতার আছে....অমলা বীনা বাজায়, কণা সেতার বাজায়। সবার ছোট ঊষা তাহার এখন খেলা করার বয়স, সারাদিন পুতুল নিয়ে খেলা করে....



প্রথম - দ্বিতীয় শ্রেণির দিকে ছিল -- গনি মিয়া একজন কৃষক, জুলেখা বাদশাহর মেয়ে, মজার আলাপ, বাক বাকুম পায়রা, বাবুরাম সাপুরে, ষোল আনাই মিছে, মাহমুদের কবুতর, শামীম বাগান করিল, হাতেম ভাই হাতি চড়ে, বাঘ ভালুক শিকার করে ইত্যাদি।
তৃতীয়, চতুর্থ শ্রেণির দিকে ছিল- শিয়াল পন্ডিত ছড়া (আমড়া গাছের ঝোপের ভিতর মৌমাছিদের বাসা), ঘুড়ি, তালগাছ, ঝিঙ্গেফুল।

পঞ্চম শ্রেণির দিকে ছিল- মুনাজাত, উইপোকার আজব কাহিনী, সেকালের কথা, মমিনরা সাত ভাই, কবিতা- রবিঠাকুরের 'সামান্য ক্ষতি'। প্রায় ষাট বছর আগের পড়া। বিস্তারিত মনে নেই। তবুও কয়েকটা ছড়া কবিতার কিছু লাইন এখনও মনে আছে.....

* "আমাদের গ্রামটাকে কত ভালো বাসী, সবুজ ঘাসের বুকে শেফালির হাসি।'

* "দেশে দেশে পড়ে সাড়া,
বুকটান করে দাঁড়া,
কে কে তোরা যাবি বল?
খোকা খুকু আগে চল।
চাঁদ-তারা পতাকায়,
আয় সবে ছুটে আয়।
খোকা-খুকু লড়বে,
ভালো দেশ গড়বে।"


* "হাসেম ভাই হাতি চড়ে
বাঘ ভালুক শিকার করে।"

* "ঝড় খর তীর
এলো ঝড়, উড়ে খর, এসো বীর, আনো তীর।
ঝড় এলো কড়কড়
ডাল নড়ে সরসর
শালিক বলে চড়াই
তীরটা দেখে ডরাই!"

* "তালগাছ এক পায় দাঁড়িয়ে সবগাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে"- এমন আরও কয়েকটি লাইন ও ছড়া এখনো মনে আছে! সেই সব নষ্টালজিকতা ভুলে ফিরে আসি- "অমলা কণা উষার গল্পে।




....অমলা বীনা বাজায় কি না জানিনা। কণা সেতার বাজায়। বাজায় কি না জানিনা। তবে আন্দাজ করছি- এখন ওদের হাতে লেটেস্ট মডেলের এন্ড্রয়েড ফোন, ল্যাপটপ- গ্রুপ স্টাডির নামে সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত বিপরীত লিংগের বন্ধুদের সাথে বেলেল্লাপনা, অশ্লীল আড্ডা বাজি আর রিল ভিডিওতে মশগুল থাকে... সবার ছোট ঊষা যাহার এখন খেলা করার বয়স, ঊষা নাম পালটিয়ে এখন ১১ বছর বয়সি কিশোরী আরাবি ইসলাম সুবা। সে পুতুল নিয়ে খেলা করেনা, অসংখ্য তরুনদের হৃদয় নিয়ে খেলা করে...

সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৪৫
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে মে, ২০২৬ সকাল ৮:১৭

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

কোরবানির ঈদ এলেই বলা হয়- "চামড়া জাতীয় সম্পদ, চামড়া দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত, চামড়া রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়... ...বাকিটুকু পড়ুন

খেলাফত টিকে থাকা ও প্রতিষ্ঠার পদ্ধতি না মানায় খেলাফত টিকে থাকেনি এবং খেলাফত ফিরে আসেনি

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মে, ২০২৬ সকাল ১১:২৮



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা অপেক্ষা করছে পূর্ববর্তীদের... ...বাকিটুকু পড়ুন

সার্ট-প্যান্ট পরা; এদেশের নিকৃষ্ঠ (ষ্ট) ও নির্লজ্জ যত নাগরিক

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে মে, ২০২৬ দুপুর ১২:১৩


(ক) আমি একজন মুসলিম। আমি ভাগ্যে বিশ্বাস করি, যা মহান আল্লাহ আমার জন্য নির্ধারন করে রেখেছেন। তবে মহান আল্লাহ এও বলেছেন; একমাত্র দোয়া-ই মানুষের ভাগ্য বদলে দিতে... ...বাকিটুকু পড়ুন

বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৩:৪১



বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, এই ঘটনায় শুধু একটি সিনেমার প্রদর্শনী বন্ধ হয়নি;... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ক্রিস্টিকে মনে পড়ে

লিখেছেন খায়রুল আহসান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৫:৪৬

ক্রিস্টি,
এখন তুমি কেমন আছো, ক্রিস্টি?
কোন ভুবনে বিচরণ করছো তুমি?
কি আছে তোমার মনোলোকে?
কাকে খুঁজে বেড়ায় তোমার দুটো চোখ?
কি ভেবেই বা ক্ষণে ক্ষণে তুমি মুচকি হাসো?

অথচ-
এমনটি তো হওয়ার কথা ছিলনা।
মেধা... ...বাকিটুকু পড়ুন

×