somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

গুম খুনের মতো মানবতা বিরোধী অপরাধীদের জন্য ভি আই পি প্রিজন ভ্যান.....

২২ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৩:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গুম খুনের মতো মানবতা বিরোধী অপরাধীদের জন্য ভি আই পি প্রিজন ভ্যান.....

টানা ১১ দিন চোখ বেঁধে, দুই হাত পেছনে হ্যান্ডকাফ লাগানো অবস্থায় নারকীয় শারীরিক নির্যাতন করে ৬ নভেম্বর রাত দশটায় গ্রেফতার নাটকের পর র‍্যাব-১০ ধলপুর ক্যাম্প থেকে পরের দিন ফজরের সময় মিরপুর থানায় হস্তান্তর করার ঘটনা আগেও লিখেছি।


সকাল দশটায় থানা হাজত থেকে দড়ি বেঁধে প্রায় ৭০/৮০ জন আসামি বের করে- থানায় দরজায় প্রিজন ভ্যানের পেছনে লাইন করে দাঁড় করিয়েছে। আমাদের নিয়ে যাবে কোর্টে হাজির করে রিমান্ডের আবেদন জানাতে। আমার সারা শরীরে রক্তাক্ত জখম.....হাটার শক্তি নাই। জাহিদের কাঁধে ভর দিয়ে হেটে চলছি...জাহিদের পায়ে অবস্থাও ভালো না। খুড়িয়ে খুড়িয়ে হাটে। গুম অবস্থায় র‍্যাব ওকে পেরেকঠোকা কাঠের খড়ম পড়িয়ে ইলেক্ট্রনিক শক দিয়েছে। কষ্টের ছাপ স্পষ্ট সবার চোখমুখে। দুইজন করে আসামির ডান-বাম হাতে আবার সেই হ্যান্ডকাফ এমন টাইট করে লাগিয়ে দেয়- সামান্য নড়াচড়া করলেই হাত কেটে যায়। দূরে দাঁড়িয়ে দেখছে সব আসামিদের স্বজনরা। দুজনের জন্য ১০০/- পুলিশকে দিয়ে হ্যাণ্ডকাফ লুজ করে দেওয়া হয়েছে। আমাদেরকে অনেকটা ধাক্কা দিয়ে ঠেলে ঠেলে প্রিজন ভ্যানে ঢুকিয়ে দিয়েছে। একটা গাড়িতে দুই পাসে দুটি ষ্টীলের ভাংগা বেঞ্চি। যারা আগে ঢোকে তারা বসে, বাকীদের বাসের উপরে দুটি পাইপ ধরে দাঁড়িয়ে যেতে হবে। সবাই দাঁড়িয়ে গেলেও ২৫ জনের সংকুলান হবে। সেখানে আমরা একটা ভ্যানে ৪২ জন!


থানা হাজতে পানির অভাবে আসামিরা কেউই বাথরুম, হাতমুখ পরিস্কার, দাঁতব্রাশ করার সুযোগ পায়নি। সবাই ঘামে জবজবে.... প্রচন্ড দুর্গন্ধ! আলো বাতাস চলাচল বন্ধ বাসের ভিতরে চলে গাঁজাখোরদের মচ্ছব। দম বন্ধ হয়ে যায়.....কেউ কেউ বমি করে দেয় কারোর গায়ের উপর!
প্রিজন ভ্যানে কোনো ফ্যান নেই। ওপরের দিকে এক ফুট প্রস্থের লম্বালম্বি লোহার জাল রয়েছে। ভ্যানের ভেতরে আলো-বাতাস চলাচলের এটাই একমাত্র পথ। তবে ওই পথ অনেকটা রুদ্ধ হয়ে যায় ভারসাম্য রক্ষার জন্য জাল ধরে আসামিদের দাঁড়ানোর কারণে। ওই জালের ফাঁক দিয়ে তাঁরা বাইরের মুক্ত পৃথিবীও দেখেন। ফলে ভ্যানে গরম থাকে বাইরের চেয়ে বেশি। গরমে পানির পিপাসা পেলেও মেটানোর ব্যবস্থা নেই। আমাদের দেশে মানবদেহের সহনশীল তাপমাত্রা প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস। বাইরে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলেও প্রিজন ভ্যানের ভেতর তা ৪০/৪২ ডিগ্রীর কম না। ছয় মাসের জেল জীবনে ৮/১০ বার এইসব প্রিজন ভ্যানে প্রতিবার ২/৩ ঘন্টার জার্নি করতে হয়েছে।


আজ দেখলাম-
ভিআইপি আসামীদের বহন করার জন্য এসি প্রিজন ভ্যান।
প্রথমেই চেনা যাক ভি আই পি আসামি কারা....
ভি আই পি আসামি তারাই, যারা আমাদের মতো দেশপ্রেমিক নাগরিকদের গুম খুনের সাথে জড়িত। সোজা কথায়- খুনী এবং রাষ্ট্রীয় ভাণ্ডার লুণ্ঠনকারী।

রাষ্ট্রকে যারা ধ্বংস করেছে সেইসব খুনী লুটেরা ভি আই পি আসামিদের বহন করার জন্য ভি আই পি প্রিজন ভ্যান। ৫২ সীট সংকুলান সম্মত একটা বাসে ১৬ জন ভি আই পি খুনী, মানবতা বিরোধী আসামির জন্যশীতাতপনিয়ন্ত্রিত সুপরিসর বাসে রয়েছে আরামদায়ক সিট ও উন্নত পরিবেশ। একসময় রাস্ট্রের উচ্চপর্যায়ে দায়িত্ব পালনকারী অপরাধী ও পয়সাওয়ালা আসামীদের বহন করার জন্য জাপানি ইসুজু চেসিসের উপর প্রিজন ভ্যানগুলো নির্মান করা হয়েছে।

অপরাধী বা অভিযুক্ত যে-ই হোক, তাঁদের ন্যূনতম সুযোগ-সুবিধার নিশ্চয়তা দিতে হয়। একজন অপরাধীরও মানবাধিকার রয়েছে। তাই তাঁর মর্যাদা যেন ক্ষুণ্ন না হয়, সেদিকে নজর রাখা রাষ্ট্রের দায়িত্ব। গরমের সময় আসামিদের প্রিজন ভ্যানে বহনের জন্য ন্যূনতম সুবিধা থাকা প্রয়োজন। তবে তা ভি আই পি খুনী মানবতা বিরোধী আসামিদের জন্য নয়।

সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৩৭
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০



শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

×