somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাইভা ইন AET

১৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আরাম-কেদারা খানা টানিয়া বসিবামাত্র সামন হইতে প্রশ্ন আসিল – ‘সুনির্মল বসুর “সবার আমি ছাত্র” কবিতাখানি পড়িয়াছো?’
যাহার পর নাই উৎফুল্ল হইয়া উত্তর করিলাম - ‘জ্বি জনাব! বিশ্বজোড়া পাঠশালা মোর ...’
গুরু এবং শিষ্য দু’জন মিলিয়া কবিতাখানির প্রথম স্তবক আবৃতি করিলাম! গুরু এইবার শেষ স্তবকে চলিয়া গেলেন- ‘শেষ স্তবকে কবি কি বলিয়াছেন?’ কবিতা খানা আমার মুখস্ত ছিল। গুরুর মুখ হইতে কাড়িয়া লইয়া বলিলাম,

“এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যে সব পাতায় পাতায়
শিখছি সেসব কৌতূহলে নেই দ্বিধা লেশ মাত্র!”

আমাদের আবৃতি দেখিয়া জুনিয়র গুরু মিটিমিটি করিয়া রহস্যজনক হাসি হাসিলেন।

কবিতা আবৃতি শেষ হইলে J.S. Faires এর ‘Design of Machine Elements’ পুস্তকখানা সামনে দিয়া গুরু বলিলেন, ‘দ্বিতীয় অধ্যায় বাহির কর। অমুক পৃষ্ঠায় ছাত্রদিগের জন্য কিছু উপদেশ বাক্য রহিয়াছে। তুমি কি কখনো খুলিয়া দেখিয়াছ?’
গুরুর এইরূপ প্রশ্নে বিচলিত না হইয়া পারিলাম না। গোবর ভর্তি মস্তকখানাকে একবার ক্লোক-ওয়াইজ এবং আরেকবার কাউন্টার ক্লোক-ওয়াইজ ঘুরাইয়া যাহা বুঝাইবার ছিল বুঝাইয়া দিলাম। গুরু পেট্রোল বোমার মত জ্বলিয়া উঠিলেন! ‘এই ছয় মাসে করিয়াছো টা কি? নতুন বই সামনে পাইলে আমরা সাগ্রহে পড়িয়া ফেলিতাম!’ মনে মনে কহিলাম প্রথম/দ্বিতীয় ভাগে আমরাও তাহাই করিয়াছি। পঞ্চদশ শ্রেণীর ফাঁকিবাজ ছাত্রের নিকট হইতে ইহা আশা করা অপরাধ! সাধারণ পুস্তক হইলেও কথা ছিল কিন্তু মেশিন ডিজাইন ভিন্ন বস্তু। পরীক্ষার পূর্ব রাত্র ছাড়া ইহা পড়িবার ইচ্ছা আমার কোন কালেই হয় নাই। ‘বলো স্টিল কি জিনিস?’ কহিলাম ‘ বিশেষ উপায়ে তৈয়ারীকৃত লোইজাত পদার্থ!’ ‘ইহা কি মেটাল?’ কোন কিছু না ভাবিয়াই উত্তর করিলাম, ‘জ্বি জনাব!’ নাগাসাকির এটম বোমা মনে হয় দ্বিতীয়বারের মত বিস্ফোরিত হইল! ‘Steel itself is an alloy!’ অকস্মাৎ বিস্ফোরণে বধির হইয়া গুরুর পবিত্র মুখখানার দিকে ফ্যালফ্যাল নেত্রে কিছুক্ষণ তাকিয়া থাকিলাম। ‘পাঁচখানা বেল্টের সাহায্যে একখানা পুলি ঘুরিতেছে। হঠাৎ একখানা বেল্ট ছিঁড়িয়া গেল। তুমি কি করিবে?’ তটস্থ মুখে কৃত্তিম হাসি আনিয়া ভয়ে ভয়ে বলিলাম, ‘কিছুই করিব না! চারখানা বেল্ট দিয়াই পুলি ঘুরিবে!’ গুরু মনে হয় এইরূপ উত্তর আশা করেন নাই। ‘চারখানা বেল্ট দিয়া পুলি চলিলে পাঁচখানার কি প্রয়োজন ছিল?’ গুরুর কথায় যুক্তি আছে বটে। শেষ চিকিৎসা হিসেবে ‘Replacement’ এর কথা মনে উঁকি দিল। বুকে সাহস সঞ্চয় করিয়া বলিয়া ফেলিলাম, ‘তবে রিপ্লেস করিব!’ গুরুর মুখ আলোকিত হইয়া উঠিল। ‘তাহার মানে তুমি একখানা বেল্ট রিপ্লেস করিবে?’ গুরুর উজ্জ্বল মুখ দেখিয়া কোন কিছু না ভাবিয়াই মস্তকখানা আপ-ডাউন করিলাম। গুরু চেঁচিয়া উঠিলেন- ‘পুরাতন আর নুতন বেল্টের টেনশন কি এক হইবে? ডিজাইনিং পড়িয়া এই শিখিয়াছো?’ মনে মনে ভাবিলাম পাশ লইয়া টেনশন করিয়াই কুল পাইতেছিনা সেইখানে বেল্টের টেনশন পরিমাপ করিবার অবকাশ কোথায়? ত্যক্ত-বিরক্ত গুরু যারপর নাই নিরাশ হইয়া বলিলেন ‘চলিয়া যাও... তোমাদের দ্বারা কিচ্ছু হইবে না!’ আমিও যারপর নাই খুশিতে ডগমগ হইয়া বাহির হইয়া আসিলাম! খুশির অবশ্য একটা বিশেষ কারণ আছে!

‘লেভেল থ্রি শেষ করেছি...
আমি এখন লেভেল ফোরে!
রুখবে আমায় কে?’

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×