হাত বদলে গান থেকে খসে পড়লো শব্দ
অন্য কারো চিঠিও চলে গেলো না পেয়ে-
এসব বলা হয়নি
তার আগেই ঘুমিয়ে গেলো তাবৎ পৃথিবী।
ধীরে ধীরে জমাট অন্ধকার
জানলা জুড়ে ধরলো একটা গান,
সব ছায়াও গোপনে চাইলো চুমুর আভাস
আরেকটু গভীরে লুকিয়ে বসে ঠোঁটের বুকে।
তুমি দাঁড়িয়ে দরজা খুলে রাখলে
আমায় কিছু বলোনি
মনের মাঝে মন অন্ধকারে মুখ ডুবিয়ে নেয় ঘ্রাণ
তীব্র ঝাঁজ আমার চারপাশে-
বললে, দাঁড়িয়ে কেন? ভেতরে আসো।
আমরা ভেতরে আরও গভীরে গিয়ে
ভিজে যাই অন্ধকারের ছটফটানো গানে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



