somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আটক ৪ ব্লগারের কান্নাকাটি!

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগে ইসলাম বিদ্বেষী আপত্তিকর লেখালেখির অভিযোগে গ্রেফতারকৃত চার ব্লগার আসিফ মহিউদ্দিন, মশিউর রহমান বিপ্লব, রাসেল পারভেজ ও সুব্রত অধিকারী শুভের জামিনের আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়েছে আজ। পুলিশি প্রতিবেদন দেওয়া সাপেক্ষে আগামী বুধবার অধিকতর শুনানির দিন ধার্য করেছেন আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ তারেক মাঈনূল ইসলাম ভূঁইঞার আদালতে এ শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট বুধবার আরও অধিকতর শুনানির দিন ধার্য করে ব্লগারদের বিষয়ে ওই দিন পুলিশি প্রতিবেদন দাখিলের আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাজ্জাদ হোসেন ও মাইনুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।

চার ব্লগারের পক্ষে জামিনের আবেদনের শুনানি করেন ব্যারিস্টার জোত্যির্ময় বড়ুয়া, অ্যাডভোকেট মো. আলাউদ্দিন ও অ্যাডভোকেট প্রাণ নাথ।

প্রসংঙ্গত উল্লেখ্য, শুনানির সময় আসিফ দাবী করে, তার ব্লগ ও ফেসবুক একাউন্টে ইসলাম বিরোধী কোন লেখা নাকি সে কখনোই লেখেনি। হ্যাক করে হ্যাকার তা ঢুকিয়ে দিয়েছে।
আর ব্লগার রাসেল, শুভ্রত শুভ ও বিপ্লব বলেছে, তারা নাকি ব্লগ ও ইন্টারনেট কি জিনিস তাই বুঝে না। তাদের নামে মিথ্যা অভিযোগ দেয়া হয়েছে।


তবে গোয়েন্দা পরিদর্শক মাইনুল ইসলাম শুনানিতে আদালতকে জানান, ব্লগে আসামিদের লেখালেখির বিষয়ে বিটিআরসি’র কাছে তথ্য চাওয়া হয়। বিটিআরসি’র সরবরাহ করা কাজগপত্রে আসামিদের বিরদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। শিগগিরই তাদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হবে।

এর আগে মশিউর রহমান বিপ্লব, রাসেল পারভেজ ও সুব্রত অধিকারী শুভকে সাতদিন ও আসিফ মহিউদ্দিনকে দুই দফায় চারদিন রিমান্ড শেষে গত ১০ এপ্রিল ঢাকার সিএমএম আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাজ্জাদ হোসেন ও মাইনুল ইসলাম। নতুন করে ডিবির পক্ষ থেকে রিমান্ডের আবেদন করা হয়নি।

ওই দিন তাদের আইনজীবী অ্যাডভোকেট মো. আলাউদ্দিন ও অ্যাডভোকেট প্রাণ নাথ চার ব্লগারের জামিনের আবেদন করেন। জামিন আবেদনের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এরফান উল্লাহ মামলার তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে ১৫ এপ্রিল সোমবার অধিকতর শুনানির জন্য দিন ধার্য করেছিলেন।

উল্লেখ্য, গত ১ এপ্রিল ভোররাতে মশিউর রহমান বিপ্লব, রাসেল পারভেজ ও সুব্রত অধিকারী শুভকে রাজধানীর পলাশী, ইন্দিরা রোড ও মনিপুরিপাড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। আসিফ মহিউদ্দিনকে গত ৩ এপ্রিল সকালে সেগুনবাগিচার তার বোনের বাসা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তবে এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট মামলা করেনি পুলিশ। ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাদের গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়।

পুলিশ আদালতে পাঠানো প্রতিবেদনে উল্লেখ করে, মশিউর রহমান বিপ্লব ফেসবুকে আল্লামা ‘শয়তান’, সামহোয়ারইন ব্লগে ‘শয়তান’, নাগরিক ব্লগে শয়তান এবং আমার ব্লগে ‘নেমেসিস’ ছদ্মনামে লিখতেন। রাসেল পারভেজ আমার ব্লগে ‘রাসেল পারভেজ’, সামহোয়ারইন ব্লগে ‘রাসেল’ ও ‘অপবাক’ ছদ্মনামে লিখতেন। সুব্রত শুভ সামহোয়ারইন ব্লগে ‘সাদা মুখোশ’, আমার ব্লগে ‘সুব্রত শুভ’, নাগরিক ব্লগে ‘আজাদ’ ও ইস্টেশন ব্লগে ‘লাল কসাই’ ছদ্মনামে লিখতেন।

আসামিরা ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে ইসলাম ও মহানবীসহ (স.) অন্যান্য ধর্ম সম্পর্কে কটূক্তি, ব্যঙ্গচিত্র ও অশালীন বক্তব্য প্রচার করে জনগণের ধর্মীয় অনুভূতিতে প্রচণ্ড আঘাত করে আসছেন।

অবশ্য আসামিদের আইনজীবীরা পুলিশের এ দাবি দৃঢ়ভাবে অস্বীকার করেন।
৩০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×