somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চুয়েটের দুই শিক্ষার্থীর অভিনব উদ্ভাবন : তার ছাড়াই পরিবাহিত হবে বিদ্যুৎ(কপি পেস্ট)

১৯ শে এপ্রিল, ২০১১ রাত ৯:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


হলিউডের ‘দি প্রেস্টিজ’ চলচিত্রটি দেখেছেন নিশ্চয়? না দেখে থাকলে জেনে নিন জাদুবিদ্যার উপর ভিত্তি করে নির্মিত চলচিত্রটিতে দেখানো হয়েছে তার বিহীন বিদ্যুৎ সরবরাহ পদ্ধতি। নিশ্চয় চমকে উঠেছেন? কারণ তার বিহীন বিদ্যুৎ পরিবহন করা শুধুমাত্র চলচিত্রের কাল্পনিক পর্দায়ই সম্ভব, বাস-বে নয়। এই অসম্ভবকে সম্ভব করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থী। চমকে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের। এই দু’জন শিক্ষার্থী হল চুয়েটে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থী অবদেশ কুমার পন্ডিত ও মোঃ মাজহারুল ইসলাম। অবদেশ কুমার পন্ডিত বলেন,বজ্রপাত শুধু মৃত্যুর কারণ নয় এর মধ্যেও লুকিয়ে থাকতে মানুষের সর্বাধিক প্রয়োজনীয় বিদ্যুতের এক বিশাল ভান্ডার। যা অনেকের কাছেই অজানা। বজ্রপাতের সময় তৈরী হওয়া বিদ্যুৎ ব্যবহার করতে পারলে তা হতে পারে বিদ্যুতের এক বিশাল ভান্ডার। উন্নত দেশ গুলোতে তারবিহীন বিদ্যুৎ পরিবহন এবং বজ্রপাত থেকে বিদ্যুৎ উৎপাদনে সীমিত পর্যায়ে কিছু গবেষনাও শুরু হয়ে গেছে। তারবিহীন বিদ্যুৎ পরিবহন এবং বজ্রপাত থেকে বিদ্যুৎ উৎপাদনে তাদের উদ্ভাবিত এযন্ত্রের নাম টেসলা কয়েল। প্রায় দুই বছর গবেষনার পর খুব স্বল্প খরচে শিক্ষার্থীরা এধরনের একটি যন্ত্র উদ্ভাবন করতে সমর্থ হন। মাজহারুল ইসলাম জানান, ‘এ যন্ত্রের মাধ্যমে কৃত্রিমভাবে বজ্রপাতের অবস'া তৈরি করা সম্ভব। এছাড়াও এ যন্ত্রের মাধ্যমে বিভিন্ন তার ও যন্ত্রের অন-রক পরীক্ষা করা সম্ভব’। যন্ত্রটি তৈরীর কৌশল ও ব্যবহৃত সরঞ্জাম সম্পর্কে জানতে চাইলে অবদেশ বলেন,‘ যন্ত্রটিতে আমরা ট্রান্সফর্মার, সিরামিক ক্যাপাসিটর, অ্যালুমিনিয়াম টেপ, কপার টিউব ব্যবহার করেছি। এতে টেসলা কয়েল ক্যাড নামে একটি সফটওয়ার ব্যবহার করেছি। এছাড়াও উইনটেসলা নামের সফটওয়ারটি ব্যবহার করেও যন্ত্রটি তৈরী করা সম্ভব। যন্ত্রটিতে ব্যবহূত কিছু যন্ত্রাংশগুলো বাংলাদেশ থেকে ক্রয় করা হয়েছে। কিছু যন্ত্র বাংলাদেশে না পাওয়ায় সিঙ্গাপুর থেকে আনা হয়েছে। যন্ত্রটি তৈরী করতে প্রায় ৩০ হাজার টাকা খরচ পড়েছে’। উদ্ভাবনকারীরা জানান, ট্রান্সফর্মার ও অন্যান্য যন্ত্রের মাধ্যমে উচ্চ বিভব তৈরী করে বাতাসের মধ্য দিয়ে কোন তার ছাড়ায় বিদ্যুৎ পরিবহন করা হয় এই যন্ত্রের মাধ্যমে। ‘যন্ত্রটির উপর উচ্চতর গবেষনা সম্ভব হলে ভবিষ্যতে তার বিহীন বিদ্যুৎ পবিবহন ব্যবস'ার অসম্ভব হবে না’- জানান গবেষক মাজহারুল ইসলাম। তবে এজন্য প্রকৌশল শিক্ষায় সরকারের পৃষ্টপোষকতা ও অর্থনৈতিক সাহায্যের প্রয়োজন।
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১১ রাত ১০:৩৫
১৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×