somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেন ওয়াটসন এর খেলোয়াড়ী জীবন ।

৩০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শেন রবার্ট ওয়াটসন (ইংরেজি: Shane Watson; জন্ম: ১৭ জুন, ১৯৮১) কুইন্সল্যান্ডের ইপসুইচ এলাকায় জন্মগ্রহণকারী বিশিষ্ট অস্ট্রেলীয় ক্রিকেটার। অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের অল-রাউন্ডার হিসেবে পরিচিত খেলোয়াড় শেন ওয়াটসন ডানহাতি ব্যাটসম্যান ও ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। মূলতঃ আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে তিনি উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলে থাকেন; কিন্তু ঘরোয়া ক্রিকেটে সাধারণতঃ তিনি তা করেন না।
বিখ্যাত অস্ট্রেলীয় বোলার টেরি অল্ডারম্যান তাঁর পরামর্শদাতার ভূমিকায় রয়েছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। ৩ জুন, ২০১০ সালে ফক্স স্পোর্টস অস্ট্রেলিয়ার উপস্থাপক লি ফার্লং-কে বিয়ে করেন।

খেলোয়াড়ী জীবন
২০০২ সালে অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট দলের পক্ষ হয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার মাধ্যমে অভিষিক্ত হন। এরপর থেকেই একদিনের ক্রিকেটে অস্ট্রেলিয়া দলের নিয়মিত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন। তিনি কিছু টেস্ট ম্যাচও খেলেছেন। জানুয়ারি, ২০০৫ সালে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের বিপক্ষে টেস্টে অভিষেক ঘটান। টেস্টে তিনি অল-রাউন্ডার হিসেবে পরিচিতি পান। কিন্তু আঘাতপ্রাপ্তির কারণে প্রায়শঃই তাঁকে টেস্ট দলের বাইরে অবস্থান করতে হয়। এরপরও তিনি ২০০৯ সালের মাঝামাঝি সময়ে সাইমন ক্যাটিচের সাথে উদ্বোধনী ব্যাটসম্যানরূপে মাঠে নামছেন।
সম্মাননা
শেন ওয়াটসন ২০১০ সালে অ্যালান বর্ডার পদক পান। ঐদিনই তিনি বছরের সেরা একদিনের ক্রিকেট খেলোয়াড়, বছরের সেরা ২য় টেস্ট খেলোয়াড়ের পুরস্কার লাভ করেছিলেন। এছাড়াও, ২০১১ সালে অ্যালান বর্ডার পদক লাভ করেন। অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক রিকি পন্টিংয়ের পর তিনি হচ্ছেন দ্বিতীয় খেলোয়াড়, যিনি পরপর দুইবার এ পদক লাভ করেছেন।
২০১২ সালের আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতায় তিনি ৪৯.৮০ গড়ে ২৪৯ রান সংগ্রহের পাশাপাশি বল হাতে ১১ উইকেট পান। এরফলে তাকে ম্যান অব দ্য সিরিজ ঘোষণা করা হয়। আইসিসির ক্রিকেট ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে ধারাবাহিকভাবে চারবার ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পান। এছাড়াও, ২০০৮ ও ২০১৩ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের প্রতিযোগিতায় ম্যান অব দ্য টুর্নামেন্ট ঘোষিত হন তিনি।
ফোর্বসের মতে, ২০১২ ও ২০১৩ সালে ওয়াটসন বিদেশী খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ব্যক্তি। তিনি ৫.৯ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অর্থ উপার্জন করেন। এছাড়াও, ২০১১ সালে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড় তিনি।
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৩১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×