somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইয়ান এর চ্যাপেল খেলোয়াড়ী জীবন

০৭ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ইয়ান মাইকেল চ্যাপেল (ইংরেজি: Ian Chappell; জন্ম: ২৬ সেপ্টেম্বর, ১৯৪৩) দক্ষিণ অস্ট্রেলিয়ার আনলি এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত অস্ট্রেলীয় ক্রিকেটার। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। এছাড়াও বিশ্ব সিরিজ ক্রিকেট সংস্থায় কেন্দ্রীয় ভূমিকায় অবতীর্ণ হবার পূর্বে ১৯৭১ থেকে ১৯৭৫ মেয়াদে জাতীয় দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন। দলে তিনি মূলতঃ শীর্ষসারির ডানহাতি ব্যাটসম্যান ও ডানহাতি লেগ স্পিনাররূপে অংশ নেন। ঘরোয়া ক্রিকেটে দক্ষিণ অস্ট্রেলিয়া ও কাউন্টি ক্রিকেটে ল্যাঙ্কাশায়ারের প্রতিনিধিত্ব করেছেন ইয়ান চ্যাপেল। খেলোয়াড়ী জীবন: বিখ্যাত ক্রিকেট পরিবারে জন্ম তাঁর। তাঁর দাদা ভিক রিচার্ডসন[২] এবং ভাই গ্রেগ চ্যাপেলও জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তাঁর আরেক ভাই ট্রেভর চ্যাপেল অস্ট্রেলিয়া দলের পক্ষে টেস্ট ও একদিনের আন্তর্জাতিকে অংশ নিয়েছিলেন।[৩]
ডানহাতি মাঝারী সারির ব্যাটসম্যান ও স্পিন বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের সূচনালগ্নে তাঁকে বেশ ইতঃস্ততার মধ্যে পড়তে হয়। ভিক্টোরিয়ার বিপক্ষে সেঞ্চুরি হাঁকানোয় ডিসেম্বর, ১৯৬৪ সালে মেলবোর্নে অনুষ্ঠিত সফরকারী পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত একমাত্র টেস্টে খেলার জন্য তাঁকে অস্ট্রেলিয়া দলে অন্তর্ভূক্ত করা হয়। খেলায় তিনি মাত্র ১১ রান করলেও চারটি ক্যাচ নিয়েছিলেন।[৪] কিন্তু ১৯৬৫-৬৬ মৌসুমের অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টের পূর্ব-পর্যন্ত দল থেকে বাদ পড়েন। চ্যাপেল তাঁর আক্রমণাত্মক ব্যাটিং ও স্লিপে চমকপ্রদ ফিল্ডিং করে সকলকে আশ্চর্যান্বিত করেন। এছাড়াও প্রতিশ্রুতিশীল লেগ স্পিনার হিসেবেও নিজের পরিচয় তুলে ধরেন। এ সকল কারণে দল নির্বাচকমণ্ডলী ও অধিনায়ক বব সিম্পসন তাঁকে অল-রাউন্ডার হিসেবে বিবেচনা করতে থাকেন।[৫] ঐ টেস্টে তিনি সাত নম্বরে ব্যাটিংয়ে নামেন ও আট-বলে গড়া ২৬ ওভার বোলিং করেন।[৬] কিন্তু ব্যাটিং অর্ডার তিন নম্বরে নিয়ে আসার ফলে তিনি নিজের ছন্দ খুঁজে পান।
চ্যাপেলি ডাকনামে পরিচিত ইয়ান চ্যাপেল পরবর্তীকালে টেস্ট ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা অধিনায়কের মর্যাদা লাভ করেছিলেন।[৭][৮][৯][১০] তাঁর অধিনায়কত্বকালীন ১৯৭০-এর দশকে অস্ট্রেলীয় ক্রিকেটে পেশাদারীত্ব আনয়ণে চালকের আসনে অধিষ্ঠিত ছিলেন।[১১]
স্লিপে দণ্ডায়মান থেকে টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ ক্রিকেটার হিসেবে শতাধিক টেস্ট ক্যাচ নেন। ১৯৭৬ সালে রিচি বেনো'র ইন্টারন্যাশনাল ওয়ান্ডেরার্স দলকে নিয়ে দক্ষিণ আফ্রিকা সফর করেন, আত্মজীবনীমূলক গ্রন্থ 'চ্যাপেলি' প্রকাশ করেন। অবসর: ১৯৮০ সালে ক্রিকেট থেকে অবসর নেন। এরপর ক্রীড়া সাংবাদিকতায় ব্যাপক সফলতা পান ও চ্যানেল নাইনে ক্রিকেট খেলায় ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন।[১০] অদ্যাবধি অস্ট্রেলীয় ক্রিকেটে দূর্দাণ্ড প্রতাপে রাজত্ব কায়েম করছেন তিনি। ২০০৬ সালে এক স্বাক্ষাৎকারে বিখ্যাত লেগ স্পিনার শেন ওয়ার্ন বলেছেন, চ্যাপেল তাঁর খেলোয়াড়ী জীবনে ব্যাপক ভূমিকা রেখেছেন। অর্জনসমূহ: ১৯৬৮-৬৯ মৌসুমে বড় ধরণের রান সংগ্রহ ও রেকর্ডসংখ্যক ক্যাচ নেয়ায় তিনি বর্ষসেরা অস্ট্রেলীয় ক্রিকেটার পুরস্কার লাভ করেন।[১৩] ১৯৭৬ সালে উইজডেন কর্তৃক বর্ষসেরা পাঁচ ক্রিকেটারের একজনরূপে মনোনীত হন।[১৪] ১৯৮৬ সালে স্পোর্ট অস্ট্রেলিয়া হল অব ফেমে অন্তর্ভূক্ত হন।[১০] এরপর ২০০০ সালে ফিকা ক্রিকেট হল অব ফেম ও ২০০৩ সালে অস্ট্রেলীয় ক্রিকেট হল অব ফেমে স্থান পান।[১৫] ৯ জুলাই, ২০০৯ তারিখে পিটার মে ও টম গ্রেভেনি'র সাথে তাঁকে আইসিসি ক্রিকেট হল অব ফেমে অন্তর্ভূক্ত করা হয়।[১৬] ব্যক্তিগত জীবনে তিনি দুইবার পাণিগ্রহণ করেন।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:৩১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×