somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিল লরি এর খেলোয়াড়ী জীবন !

০৭ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


উইলিয়াম মরিস বিল লরি, এএম (ইংরেজি: Bill Lawry; জন্ম: ১১ ফেব্রুয়ারি, ১৯৩৭) মেলবোর্নে জন্মগ্রহণকারী সাবেক ও প্রথিতযশা অস্ট্রেলীয় ক্রিকেটার। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে মাঠে নামতেন বিল লরি। ঘরোয়া ক্রিকেটে ভিক্টোরিয়ার প্রতিনিধিত্ব করেন। ব্যাটিং উদ্বোধনে নেমে দীর্ঘক্ষণ ক্রিজে অবস্থান করার সুখ্যাতি ছিল তাঁর। প্রারম্ভিক জীবন :মেলবোর্নের কাছাকাছি থর্নবারি এলাকায় জন্মগ্রহণ করেন বিল লরি। অস্ট্রেলিয়ার প্রথমদিককার প্রধানমন্ত্রী উইলিয়াম মরিস হিউজের নাম অনুসরণে তাঁর নাম রাখা হয়। তাঁর বাবা আলফ্রেড ৫১ বছর বয়স পর্যন্ত শৌখিন ক্রিকেটে অংশগ্রহণ করেন। তবে লরি কখনও তাঁকে খেলতে দেখেননি। কেননা, যখন আলফ্রেডের বয়স ৪৭, তখন তিনি জন্মগ্রহণ করেন।[১] নয়বছর বয়সে থর্নবারি প্রেসবাইটেরিয়া চার্চ দলের পক্ষে প্রথমবারের মতো প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশ নেন। খেলোয়াড়ী জীবন :এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত টেস্ট সিরিজের প্রথম টেস্টে তাঁর অভিষেক ঘটে। তাঁকে স্থান দিতে গিয়ে দল নির্বাচকমণ্ডলী বব সিম্পসনকে ছয় নম্বরে নিয়ে যান। ড্র হওয়া ঐ টেস্টে তিনি ৫৭ রান তোলেন। অস্ট্রেলিয়া দল তাদের একমাত্র ইনিংসে ৯ উইকেটে ৫১৬ তোলে ডিক্লেয়ার দেয়।[৩] লর্ডসের দ্বিতীয় টেস্টে ফ্রেড ট্রুম্যান ও ব্রায়ান স্ট্যাদামের ন্যায় দূর্ষর্ষ পেস বোলিং মোকাবেলা করতে হয়েছে তাঁকে। ইংল্যান্ড দল ২০৬ রানে অল-আউট হয় ও প্রথমদিন শেষে ৩২ রানে অপরাজিত থাকেন তিনি। পরের দিন মধ্যাহ্নবিরতি পর্যন্ত ১১১/৪ হয় ও এক পর্যায়ে ১৮৩/৫ হয়। এসময় পিটার বার্জ ৪৬ রানে আউট হন ও লরি ৯৯* রানে অপরাজিত থাকেন।[৪] অবশেষে দীর্ঘ ছয় ঘন্টায় তিনি তাঁর প্রথম সেঞ্চুরি তুলতে সক্ষম হন। অন্য কোন ব্যাটসম্যানই ৬৬ রানের বেশি তুলতে পারেননি।[৪] এরফলে অস্ট্রেলিয়া দল প্রথম ইনিংসে এগিয়ে থেকে টেস্ট জয় করে।
পুরো সিরিজে ব্যাটিং গড়ে শীর্ষে অবস্থান করেন। প্রথম-শ্রেণীর ক্রিকেটে ৬১.১৮ গড়ে ২,০১৯ এবং পাঁচ-টেস্টে ৫২.৫০ গড়ে ৪২০ রান তোলেন। সফরে তিনি নয়বার তিন অঙ্কের ঘরে পৌঁছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইংল্যান্ড সফরে কেবলমাত্র ডোনাল্ড ব্র্যাডম্যান ও নীল হার্ভে দুই সহস্রাধিক রান সংগ্রহ করেছিলেন। ফলশ্রুতিতে ১৯৬২ সালে উইজডেন কর্তৃপক্ষ তাঁকে বর্ষসেরা ক্রিকেটার হিসেবে মনোনীত করে। অধিনায়কত্ব : অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে ২৫ টেস্টে নেতৃত্ব দেন। তন্মধ্যে তাঁর দল নয়টিতে জয় পায় ও আটটিতে পরাজয়বরণ করে। ১৯৭০-৭১ মৌসুমের অ্যাশেজ সিরিজের পর রক্ষণাত্মকধর্মী নেতৃত্বের কারণে তিনিসহ আরও তিনজন খেলোয়াড়কে দল থেকে বাদ দেয়া হয়।[৭] এরফলে প্রথম অস্ট্রেলীয় অধিনায়ক হিসেবে সিরিজের মাঝামাঝি সময় দল থেকে বাদ পড়েন। তবে বোর্ড কর্তৃপক্ষ তাঁকে ব্যক্তিগতভাবে জানায়নি।[৮] তাঁর এ বিদায়কে অস্ট্রেলিয়ার ক্রিকেটের ইতিহাসে অন্যতম দূর্ভাগ্যজনক ঘটনা হিসেবে আখ্যায়িত করা হয়। দল নির্বাচকমণ্ডলী কর্তৃক তাঁকে ব্যক্তিগতভাবে না জানিয়ে রেডিওতে প্রথম প্রকাশ করা হয়। পরবর্তীতে জনসমক্ষে প্রকাশের পরই সাংবাদিকদের কাছ থেকে এ বার্তা সম্পর্কে অবগত হন তিনি।[২]
১৯৭১ সালে অনুষ্ঠিত একদিনের আন্তর্জাতিকের ইতিহাসের প্রথম খেলায় দলের অধিনায়ক ছিলেন তিনি। অবসর : খেলোয়াড়ী জীবন থেকে অবসর নেয়ার পর নাইন নেটওয়ার্কের ক্রিকেট ধারাভাষ্যকার দলের সদস্য হন। এখানে তিনি চল্লিশ বছরেরও অধিককাল দায়িত্ব পালন করছেন।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:৪৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সচিবালয় স্থানান্তর....দ্রুত বাস্তবায়ন হোক।

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:১১

বাংলাদেশ সচিবালয় স্থানান্তর....

বর্তমান সচিবালয়ের আয়তনঃ ঢাকার আবদুল গনি রোড- সেগুনবাগিচায় অবস্থিত বর্তমান বাংলাদেশ সচিবালয় প্রায় ৩২ একর জমির ওপর প্রতিষ্ঠিত হলেও সেখানে মাত্র ১৭ লাখ বর্গফুট যায়গায় অপরিকল্পিত ভবন নির্মিত... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

×