পাহাড়ে ট্রেকিং এর নেশাটা সেই স্কুল থেকেই পেয়ে বসেছে। যখন ক্লাস টেন এ পড়ি তখন প্রথম উঠলাম সীতাকুণ্ডর চন্দ্রনাথ পাহাড়। সেই থেকে শুরু একে একে বন্ধ পেলেই ছুটে যাই পাহাড় ও ঝর্নার মায়াবী টানে। সেই হিসেবে এই বার বৌদ্ধ পূর্নিমার বন্ধে পরিকল্পনা ছিল বান্দরবনের আলী কদমের মারাইংতং চূড়া। বেশি না মাত্র ১৭০০ ফিট এর মত এর উচ্চতা। তবে চূড়ায় বৌদ্ধ মূর্তি আর মুরং পাড়া ভিন্ন মাত্রার এক স্বাদ দিবে এই অভিযাত্রায়। সেই হিসেবে ২৭ তারিখ খুব সকালে রওনা দিলাম বহদ্দার হাট । সাথে ২ জন বন্ধু ও আমি সহ ৩ জন। বাসে চকোরিয়া ও তারপর আরেকটা বাসে আলী কদম। পথি মধ্যে জুমার নামাজের বিরতিতে এক দোকানে বসে গাছ পাকা কলা খেলাম । যা শহরে পাওয়া প্রায় অসম্ভব। তারপর আবার রওনা দিলাম। পাহাড়ি আকা বাকা পথে উচু নিচু রাস্তায় চলছে আমাদের গাড়ি আর আমরা দু পাশের নয়নাভিরাম দৃশ্য দেখে মুগ্ধ হচ্ছি বার বার। কখনো বন, কখনো পাহাডি গাছ, কখনো তামাক পাতা চাষ, কখনো মাতামুহুরি নদীতে ছোট বাচ্চাদের লাফালাফি, এসব দেখতে দেখতে পৌঁছে গেলাম আলী কদম আবাসিক। যেখানে আমাদের গন্তব্য। গাড়ি থেকে নেমে গাইড কে ফোন দিতেই সে হাজির। তার পর গাইড নিয়ে গেল একটা দোকানে দুপুরের খাবার খেতে। যাবার পর হাত মুখ ধুতে পানির ব্যবস্থা করেই খাবারের অর্ডার দিলাম মুরগি ডাল ভাত আর সবজি। খাওয়া শেষে মুরগির বিল দেখে বুঝে গেলাম গাইড আর দোকানদার পর্যটক দেখে বিল অনেক বাড়িয়ে লিখেছে। আমাদের ভুল ছিল আমরা খুব ক্ষুদার্ত থাকায় দাম জিজ্ঞেস না করে খেতে বসে গেছি গাইড কে বিশ্বাস করে। মাত্র ৪ জনের ৪ পিস মুরগির দাম ধরল ৩৪০ টাকা যেখানে প্রতি পিস ৮৫ টাকা। ঝামেলা না বাড়িয়ে দাম দিয়েই বের হয়ে গেলাম। মুদির দোকান থেকে রাতে পাহাড়ি পাড়ায় খিচুড়ী খাবার জন্য ডিম, আলু, তেল, পিয়াজ , ডাল সহ সব কিছু কিনে রওনা দিলাম পাহাড়ের দিকে। গ্রামের মেঠো পথ আকা বাকা চলে গেছে দূরপাহাড়ের দিকে। দু পাশে ধান খেতের হালকা বাতাসের দোল, এ এগিয়ে যেতে যেতে পেলাম মারমা পাড়া, খুব সুন্দর, আর রাংগুয়াই আম গাছে পুরা পাড়া ভর্তি, সব ডালে থোকা থোকা আম এর নিচ দিয়ে হেটে যেতে জিভে জ্বল এসে যায়। পাড়া থেকে যোগ হল নতুন সদস্য একটা কুকুর। আমাদের গা ঘেষে কখনো , সামনে কখনো পিছনে, কখনো পাশ দিয়ে এক সাথেই এগিয়ে যাচ্ছে কুকুরটি, তাড়ানোর চেস্টা করেও কোন লাভ হল না। আমরা যখন বিশ্রাম নেবার জন্য বসি তখন কুকুরটাও পাশে অপেক্ষা করে। আমরা হাটা শুরু করলে কুকুরটাও করে। গাইড জানালো নতুন যারাই আসে তাদের কে পাহাড়ে পৌছে দেয় এই কুকুর। বিনা পারিশ্রমিকে এমন একজন বিশ্বাস্ত গাইড কে ঠিক করে দিল ! মারাইংতং পাহাড়ের উপরে আছে বিশাল বৌদ্ধ মূর্তি সেই বৌদ্ধ কি এই দায়িত্ব দিল কুকুর টাকে? রহস্য রহস্যই থাক। প্রচন্ড গরমে সেগুন, কলা গাছ আর উচু নিচু পাহাড়ের সৌন্দার্য দেখতে দেখতে দুই ঘন্টা পর পৌছে গেলাম পাহাড়ি মুরং পাড়ায়। প্রচুর কাঠ বাদাম গাছ, আম গাছ, আর লেবু গাছ আছে এই পাড়ায়। সাথে গরু ও শুকর পাড়ার মধ্যে গৃহ পালিত হিসেবে খুব জনপ্রিয় তা ঢুকলেই বুঝা যায়। বিশ্রাম নেয়ার জন্য ও ব্যাগ রাখার জন্য গাইড ঠিক করল পাড়ার একটা ঘর সেখানে বিশ্রাম নিয়ে সন্ধ্যায় রওনা দিলাম চূড়ার দিকে। যত উপড়ে উঠছি ততই বাড়ছে বাতাস, সাথে আরেকটি দল আসল চট্টগ্রাম থেকে ক্যাম্পিং এর উদ্দেশ্যে। তাদের সাথে পরিচয় হলাম। এক সাথে উঠলাম মারাইংতং চূড়া। হালকা ঠান্ডা বাতাস সারাদিনের ক্লান্তি নিমিষেই শেষ করে দিল। চার পাশে পাহাড় আর পাহাড়, সূর্যাস্ত দেখার জন্য সবায় বসে পড়লাম । লালা আকাশ আর সবুজ পাহাড় মিলে এক স্বর্গীয় অনুভূতি। সাথে সাথেই চাদের জ্যোৎস্না বিলিয়ে দিল তার রূপ। চাদের কিরনে মূহুরতেই ভিন্ন এক রূপ নিল পুরা এলাকা। অন্য সদস্যরা তাবু ও রান্নার প্রস্তুতি কেও কে গলা ছেড়ে গান ধরল, কেও শুরু করল লাফালাফি, কেও গাছে উঠে চিৎকার , কেও আড্ডা দিতে দিতেই সময় চলে গেল। রাতে ৯ টায় ফিরে আসলাম রাতের খাবারের উদ্দেশ্যে পাড়াতে, চাদের আলোতে ট্রেকিং ভিন্ন এক অভিজ্ঞতার জন্ম দেয়। পাড়াতে এসে জিজ্ঞেস করলাম টয়লেট নিয়ে। প্পাড়ার লোক জানালো ওই পাড়াতে কোন টয়লেট নেই। শুনেই হতবাক , এত বড় পাড়াতে টয়লেট নেই। সবায় আশে পাশের পাহাড়ের জঙ্গলে কাজ সারে। আড্ডা মারতে মারতেই রাতে ঘুমাতে গেলাম । দিনে যেখানে বৈশাখের গরমে অতিষ্ঠ রাতে সেখানে কুয়াশা আর ঠাণ্ডা । ২৪ ঘন্টার মধ্যে গরম ও শীত কালের অনুভূতি। সকালে ঘুম থেকেই উঠেই দেখি কুয়াশায় আচ্ছন্ন চারপাশ, ঠাণ্ডা আরো বেড়েছে, সাদা মেঘ যেন প্রভাতের শান্তির বার্তা নিয়ে এসেছে আমাদের বিদায় জানাতে। এভাবেই শেষ হল আমাদের মারাইংতং অভিযান।
আলোচিত ব্লগ
ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন
ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন
প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন
Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন
অটো কে বন্ধ করা যাবে না।

অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।