somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোঃ নুরউদ্দিন কবির
পজেটিভ সমালোচনা সবসময় মানুষের ভুলকে শুধরে দিতে সাহায্য করে। কোন বিষয়কে উস্কে না দিয়ে গঠনমূলক সমালোচনা করার চেষ্টা করি। দেশকে ভালবাসি, দেশের মানুষকে ভালবাসি।

জীবন সুন্দর করতে বেশি সময় লাগার কথা না।

১৭ ই জুলাই, ২০১৬ রাত ৯:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনার জীবনের ৫ টা সুখের ঘটনা বলেন। আপনাকে ভাবতে হবে নিশ্চই। আর যদি দুঃখের কথা বলতে বলা হয় তাহলে অবশ্যই ভাবতে হবে না। এর পেছনে কারন আছে। আমরা কিন্তু সারা জীবন সুখের জন্যই পথ চলি, চেষ্টা করি সাধনা করি। কিন্তু তবুও কেন আমাদের সুখের ঘটনা বলার জন্য জীবনের মধ্যে খুঁজতে হয়? কষ্ট আমরা কখনই পেতে চাই না কিন্তু তবুও এই জিনিসটার অভাব নেই। এর কারনটা হল আমাদের সুখের সময়টা মনে থাকে না বা আমরা মনে রাখি না। আমরা মজাদার বা মুখরোচক খাবার প্রায়ই খেয়ে থাকি কিন্তু সে কথা আমাদের মনে না থাকলেও কবে খাবারের জন্য কষ্ট করেছি সেটা স্পষ্ট মনে আছে।
অন্য দিকে কষ্টের সময়টা আমরা মনে রাখি বা স্বাভাবিক ভাবেই আমাদের মনে থেকে যায়। আর এই খুব সাধারন কারনটার জন্য আমাদের জীবন গুলো কষ্টে কষ্টে ভরা। আমাকে যাদের মনে আছে বা যারা মাঝে মাঝে মনে করেন বা যাদের আমার কথা মনে পরে তারা বেশির ভাগ খারাপ কারনেই মনে করেন এটা নিশ্চিত। কেউ মনে মনে গালি দেয় বা কেউ কেউ কষ্টের সময় আমাকে মনে করেন। আবার অনেকে হয়তো কারো সাথে দুঃখের কথা বলার সময় আমার কথা মনে করেন। আসলে তারাই আমাকে মনে করেন যাদের জীবনে আমার পদচারনা রয়েছে বা যে কোন কারনে আমি তাদের জীবনের মধ্যে ঢুকে গিয়েছিলাম। মজার বিষয় হচ্ছে তারা আমাকে ধন্যবাদ দেয়ার জন্য মনে করেনা এটা তো বলাই যায়। আমি তাদের জীবনে দুইটা ক্ষতি করলে তার আগে দশটা উপকারতো করে থাকতে পারি!! কিন্তু সেই স্বাভাবিক কারনে তারা উপকারের বা সুখের সময়কে ভুলে গিয়ে আমার দ্বারা হওয়া ক্ষতিকে মনে করে দুঃখ পায়।
আমি এটা ভেবে কষ্ট পাই যে একজন আমার উপকার ভুলে গেল অথচ অনিচ্ছাকৃত ভুল বা ক্ষতিটাকে মনে রাখলো!! কিন্তু এটা সেই স্বাভাবিক নিয়মের মধ্যে পরেছে। আমরা কষ্ট না পেয়ে বরং তাদের আরো উপকার করায় ব্রত হতে পারি। আর মানুষের মধ্যে দোষ থাকবেই কিন্তু সেটাকে খুঁচিয়ে উপরে তোলার দরকার কি?
খুব নিখুঁত ভাবে খেয়াল করলে দেখা যায় আমরা যখন কারো সম্পর্কে আলোচনা করি তখন তার দুইটা গুনের কথা না বললেও চল্লিশটা দোষের কথা বলতে ভুলি না। এই অভ্যাস আমাদের নিজেদেরকেই দুঃখের সাগরের দিকে নিয়ে যায়। আমরা মানুষগুলো কত বোকা তা বোঝা খুব কঠিন না। আমার এক আত্মীয় যার সাথে আমার সম্পর্ক মাত্র দুই মাসের তার কথা শুনে ক্ষেপে গিয়ে আমার নিজের ভাই যার সাথে সম্পর্ক ছাব্বিশ বছরের তাকে ভুল বুঝি। একবারের জন্যও ভাবি না যদি আমার ভাইয়ের এত দোষ থেকে থাকে সেটা ছাব্বিশ বছরে আমার চোখে পড়লনা অথচ ঐ আত্মীয়ের কয়েক দিনে চোখে পড়লো? এভাবেই আমরা ছোট ছোট দোষকে ক্ষমা না করে আপন মানুষের সাথে চিরদিনের জন্য শত্রুতা শুরু করে দেই। আর আমরা দিনে দিনে হয়ে যাই আরো একা থেকে আরো একা।
জীবনটা সুখের করা অনেক সোজা। নিজেকে একটু শুধরে নিলেই হয়। জীবনটাকে একটু ভাল করে পড়লেই হয়। আমার জীবন আমি যদি সুন্দর আর আনন্দময় করে গড়ে তুলতে না পারি তবে কেউ এসে সেটাকে বানিয়ে দিয়ে যাবে না। মানুষের দোষ নিয়ে না ভেবে তাদের গুন আর নিজের গুন নিয়ে না ভেবে নিজের দোষ নিয়ে ভাবলে জীবন সুন্দর করতে বেশি সময় লাগার কথা না।
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১৬ রাত ১০:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×