বান্ধব! আর কতোকাল পোড়াবে হৃদয়,
এমনই নিদয় তোমারই অন্তর;
নিরন্তর কাঁদি ভালোবাসাহীনতায়,
মন চায় ঝাপ দেই জলের অতলে।
কুলীন বাড়ীর বউ আমি -
দিবা-যামী কাঁদি একা বিষন্নতায়;
শাশুড়ী ননদিনি তাকায় সন্দেহের চোখে,
আমার বুকে অগ্নি-জ্বালা প্রতিবাদহীন।
প্রতিদিন কেটে যায় দুঃখ মন্থনে,
বান্ধব! বলো বাঁচি কেমনে ?
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




