সে-ই কবেকার কথা,
সমান বয়সী শ্রাবন্তী ছিলো কোমল স্বর্ণলতা।
এখন সে কতো দূর-
তেপান্তরের মাঠের ওপার তাহার নরকপুর।
শাশুড়ি তাহার বউ কাটকিনী, ননদিনী দজ্জাল,
কড়া’য়ের ’পরে মুগ ভাজা হয় শ্রাবন্তীর দিনকাল।
হাসি খুশি মাখা সফেদ চেহারা দিনে দিনে হয় লীন
শ্রাবন্তী কাঁদে গোপনে নিরবে তণু-মন হয় ক্ষীণ।
দু’বছর পর ফিরিয়া আসে সে কোলে নিয়ে শিশু এক,
স্বামীটি তাহার সংসার ছেড়ে বিয়ে করেছে আরেক।
শ্রাবন্তী কাঁদে, তার সাথে মাতা, পরশিড়া দেয় খোঁটা,
সব দোষ একা শ্রাবন্তীর ঘাড়ে, সে এখন বড় কূলটা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




