মাতালের কথা
১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জোনাক জ্বলিছে রাতে-
এইখানে আমি সারা রাত জাগি
জীবনের সংঘাতে।
কোথা দূর বনে রাত জাগা পাখি
বার বার ডেকে যায়,
এখনই বুঝি ভোরের আলোয়
প্রভাত আসিবে হায়!
ঘুম হারা দুই আঁখি,
রাত্রি জাগার বেদনা ঢেকেছে
বিদায় নিয়েছে সাকী।
এলোমেলো সব সুরা পান-পট
ছড়িয়ে ছিটিয়ে আছে,
ক্ষাণিক আদর ভালোবাসা প্রেম
চাহিবো কাহার কাছে?
সূর্য দিয়েছে উঁকি-
প্রতিভাস হবে সকলের কাছে
আমার বুজরুকি।
নেশার ঘোরেতে ঢুলু ঢুলু চোখ
এলোমেলো সব কথা,
আধেক কাঁদছি, আধেক হাসছি
শিশুদের সরলতা।
আর কোন কথা নেই,
চপল নয়ন মূখর বচন
হারায়েছে সব খেই।
একটি বোতল খাওয়ার পর
আরেক বোতল চাই,
সুরার ভেতরে সব সুখ জমা
প্রিয়ার বুকেতে নাই।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭

হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা...
...বাকিটুকু পড়ুন
ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।
ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও...
...বাকিটুকু পড়ুন
অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি...
...বাকিটুকু পড়ুন
আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।
দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে...
...বাকিটুকু পড়ুন