ও সুন্দরী, রূপের ঝলক- পদ্মাবতী নারী!
নিটোল পায়ের নূপুরখানি ঝুমুর ঝুমুর বাজে,
বাঁশীর মতোন টিকলো নাকে নোলক তোমার দোলে,
নথের বাহার দেয় বাড়িয়ে মুখের কারুকাজ,
মরাল গ্রীবায় ধরে আছো ধানতাবিজের মালা,
সাতলহরী কোমর-বিছা ভারী নিতম্বেতে,
বেলুন-হাতে রিনিঝিনি বাজছে বেলোয়ারি,
মেঘকালো ঐ চুলগুলো যে উড়ছে বাঁধন হারা,
আপেল রঙা গালের পাশে কমলাকোয়া ঠোঁট,
পটল চেরা দীঘল চোখে জ্বলে বিদ্যুৎশিখা,
মাকড়ি ভরা কর্ণে দোলে কানপাশারই কারু,
অঙ্গুলিতে অঙ্গুরীয় চন্দ্রকান্তমনি,
পিনোন্নত স্তন ঘেসিয়া রেশমী আঁচল ওড়ে;
এতো কিছু দেখেও যে টলে না এই মুসাফিরের মন,
রমজানেরই পবিত্রতায় টলে না এ হৃদয়খানি
সংযত রয় সকাল-দুপুর-রাত্রি সারাক্ষণ।
১২/০৬/২০১৬
মিরপুর, ঢাকা

সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১৬ রাত ১০:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



