somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের জটিল সংসার

০৯ ই জুন, ২০১৮ রাত ৯:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


লক্ষ্যহীনভাবে সংসার যাত্রীরা সুদীর্ঘকালের
পথে হেঁটে যায় পাশাপাশি, অনন্ত প্রেমের
তৃষ্ণা নিয়ে; অমরত্বের নেশায় গোপনে গোপনে
কেঁদে যায় নিধুবনে নির্জন নিশিথে বেদনাহত
পাখিদের মতো অনন্তকাল নিঃসঙ্গ একা একা।
তাহলে, সংসারী মানুষ কেবলই একা?
চিরন্তন এ প্রশ্নের উত্তর হারিয়ে যায়
অনন্ত-বলয়ে। মানুষের এ পার্থিব জীবনের
গভীর মননে কতো কথা, কতো ব্যথা
সাগর উর্মির মতো বেদনাহত হৃদয়ে
আছাড়িয়া কেঁদে যায় বেলাভূমে।
রাতের গভীরে চন্দ্রপ্রভা ঠিকরে পড়ে,
ঝিকিমিকি করে- জলের বদনে, বালুকার চোখে,
ঝাউবনের শ্যামল শরীরে, দূরে ঘুমকাতুরে সুখীদের ঘরে।
প্রেমিকার সমস্ত শরীর জুড়ে চন্দ্রসুধা গড়িয়ে যায়,
অন্তরের চোখে নিরন্তর দেখা হয়নি সেই সকল
অনন্ত রূপের ঝলক! শুধু দেখে গেছে
অপ্রকাশ্য যুক্তির দৃষ্টিতে, মেপে গেছে আপেক্ষিক নিক্তিতে,
অতৃপ্ত বাসনা নিয়ে অপ্রাপ্তির দুঃখ দুঃখ মনে
চেখে গেছে নিরন্তর সুখী সুখী মানুষেরা যুঁথবদ্ধভাবে
এলেবেলে পায়ে হেঁটে যায়,
অস্থির অতৃপ্ত সংসারীর সকরুণ দৃষ্টির সীমানায়।
তাদের মনের চৌহদ্দির মাঝে তাবৎ রাজ্যের অ-সুখেরা
গুমরি গুমরি জেগে উঠে গল্পকথার সুখের পরশ
না-পাওয়ার ক্রন্দনের দীর্ঘশ্বাস;
হা-হুতাশ স্বরে শ্বাস ফেলে যায় সাগর পাড়ের
ঝাউবনের চিরল পাতায়।


হায়, ভালোবাসা!
ক্ষণস্থায়ী, যৌবনহীন শারিরীক ভালোবাসা!
প্রেমিকার কৃষ্ণচোখ, কর্মক্লান্ত ঘর্মসিক্ত নাক,
কমলারকোঁয়া ঠোঁট, স্নিগ্ধ আপেল-কপোল,
সোঁদাগন্ধী নেশা জাগানিয়া কোমল শরীর,
কখনো জাগেনি এ সকল- যা চেয়েছে রাতের গহীনে
ক্ষণিকের তরে হৃদয়ের ভালোবাসা হয়ে।
মূহূর্তের তরে অনন্ত ভালোবাসার অমিয়ধারায়
হৃদয়কে মেখে, শুধু হাতের উপর হাতটি রেখে
বলা হয়নি একটিবারও রূপকথার বেঙ্গমা-বেঙ্গমীর মতো
রাতের গহীনে- 'ভালোবাসি'।
ভালোবাসি দিগন্ত বিস্তৃত অপরূপ আকাশের বিশালতা,
ভালোবাসি নীল সমুদ্রের উতল জলের গভীরতা,
ভালোবাসি ধ্যানমগ্ন ঋষির অটল পাহাড়ের মৌণতা,
ভালোবাসি সাগরের পানে ধেয়ে চলা স্রোতস্বিনীর চপলতা,
ভালোবাসি শ্যামঘনরস এই পৃথিবীর নিটোলতা।
সরল প্রাণের অকৃত্রিম ভালোবাসায় কখনো হয়নি বলা
প্রেমিকার গ্রীবাকে বিশ্বস্ততার লতায় জড়িয়ে-
'ভালোবাসি আজন্ম লালিত প্রেমিকা তোমায়,
শুধুই তোমাকে ভালোবাসি আমি;
তুমিই আমার অনন্ত বিথিকা, ভাবনার প্রকৃতির ছবি'।
শুধু চিরায়ত অভ্যাসের মাঝে কেটে গেছে সুদীর্ঘ সময়-
ভালোবাসাহীন আমাদের জটিল সংসার!

০৯/০৬/২০১৮
মিরপুর, ঢাকা।

সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০১৮ রাত ৯:৩৯
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক শিক্ষার মৌলিক সংকট: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ প্রয়োজন

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ২৫ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৫২

প্রাথমিক শিক্ষা একটি জাতির মানবসম্পদ উন্নয়নের ভিত্তিপ্রস্তর। এই স্তরেই শিশুর ভাষা, গণিত, নৈতিকতা, সৃজনশীলতা, সামাজিকতা ও জীবনদক্ষতার ভিত নির্মিত হয়। যে দেশের প্রাথমিক শিক্ষা যত শক্তিশালী, সেই দেশের অর্থনীতি, সামাজিক... ...বাকিটুকু পড়ুন

রিয়েলিটি আপনারা মাইনে নেন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩০



নরেন্দ্র মোদীকে আপনি যতই অপছন্দ করেন না কেন, তার একটা একটা প্রশংসনীয় গুণ আছে। সে বিশেষজ্ঞদের উপদেশ নিতে এবং সেই অনুযায়ী নিজের অপছন্দের কাজটা করতেও পিছপা হয় না।
সে... ...বাকিটুকু পড়ুন

এভাবেই নাকি এখন চলে!

লিখেছেন রাজীব নুর, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



চাবি সহযোগে তালা খোলা অতিশয় সহজ
কিন্তু আজকাল প্রায়শই গুলিয়ে ফেলি তালগোল!
এটা নিয়ে নিত্য বাহাসে ভেঙে যায় পাখিদের পার্লামেন্ট!
অতঃপর গোপনে সেরে ফেলি সহজ বোঝাপড়া!

প্রতিদিন যে পথে আসি... ...বাকিটুকু পড়ুন

Dr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না।

লিখেছেন লিংকন বাবু০০৭, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:২৬

Dr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না। আর এগুলো কোন কিছুই তার বানানো না। একেকটির বয়স শত বছর থেকে কিছুর ইতিহাস হাজার বছরের ও।
যদিও সে... ...বাকিটুকু পড়ুন

"এ ট্রাজেডি অর ট্রাজেক্টরি অফ লাভ" (পর্ব-৩)

লিখেছেন তাহমিদ রহমান, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:০৩

৩. নিষিদ্ধ স্বর্গ


পরদিন দুপুরবেলা। ইলির আকাশ আজ কিছুটা পরিষ্কার, মেঘের ফাঁক দিয়ে ফ্যাকাশে রোদ উঁকি দিচ্ছে।
ক্লারা তার ট্রাভেল এজেন্সির অফিসের ডেস্কে বসে কফি খাচ্ছিল। গতকাল ব্যাংকের সেই তরুণ এশীয় অফিসারটির... ...বাকিটুকু পড়ুন

×