সোনার বাংলার পথে
২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিদ্যুৎ এলো ঘরে ঘরে,
বিনামূ্ল্যের বই;
সমুদ্র সীমানা বিজয়,
তাই, এতো হৈচৈ।
বঙ্গবন্ধু স্যাটেলাইটে
আকাশ বিজয় হয়;
খাদ্যে স্বয়ংসম্পূর্ণতায়
বাংলাদেশের জয়।
বয়স্ক, বিধবা ভাতা,
মুক্তিযোদ্ধাসহ;
আরো এমন ভাতা চালু,
কোন দেশে পায়, কহো?
জঙ্গীদমন, উড়াল সেতু,
কর্ণফুলি টানেল;
ছিটমহলের সমস্যা শেষ,
চলবে মেট্রো রেল।
জাতির পিতার হত্যা বিচার
কলঙ্ক দাগ মুছে;
উন্নয়নশীল দেশটি এখন
বদনাম যায় ঘুচে।
তলাবিহীন বলার সাহস
এখন কারোর নাই;
ইন্টারনেটের প্রাপ্তি নিয়ে
খুশিতে নাও বাই।
বেগুন ক্ষেতে আগুন খেলা
চায় না কেহ আর,
ভুল-ত্রুটিকে বাদ দিলে আজ
আছি চমৎকার!
এসো, আজি যাই এগিয়ে
কাঙ্খিত জয় ধরতে,
বঙ্গবন্ধুর বাংলাদেশকে
সোনার বাংলা গড়তে।
২২/১২/২০১৮
মিরপুর, ঢাকা।
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন