somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আলোকিত হওয়ার গল্প- পর্ব- ১

১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

" যা কিছু হারায়, গিন্নি বলেন, কেষ্টা ব্যাটাই চোর।”

এভাবে কেষ্টা ব্যাটাকে প্রতিবার চুরির দায় দেয়ার ফলাফল কল্পনাতীত সুদূরপ্রসারী! মুহাম্মদ কি কখনো ভেবেছিলেন যে দেড়শো কোটি লোক তার দেখানো পথে চলবে? অন্তত একশো কোটি লোক তার নামে নির্দ্বিধায় নিজের জীবনকে উৎসর্গ করে দেবে? কিংবা শুধুমাত্র তাকে কটাক্ষ করা হয়েছে বলে নিতান্ত সাধারণ লোকটি রক্তপিপাসু হয়ে উঠবে?
আসলে একই ধরনের চর্চা বারবার করতে থাকলে কিংবা একই ধরনের ঘটনা বারবার ঘটতে থাকলে সেটাকে সত্য বলে মেনে নেয়া ব্যতীত গত্যন্তর থাকে না; একে বইয়ের ভাষায় “অভ্যাসগত সত্য” বলা হয়। এসব চর্চা/ ঘটনা ব্যক্তির ইচ্ছায় হচ্ছে নাকি অনিচ্ছায় সেটা এখানে ধর্তব্য নয়। উদাহরণস্বরূপ “সব ইহুদি-নাসারাদের ষড়যন্ত্র” কিংবা “ইহা সহিহ ইসলাম নহে” বাক্যদ্বয় বহুল প্রচলিত। মোল্লারা ওয়াজ (ইসলামি জলসা) করবেন আর ইহুদি-নাসারাদের দুচারটে গালি দেবেন না তেমনটা সচরাচর ঘটে না। আবার এত এত ফেরকার কোনো একটার ভুলের দায়ও অন্য পক্ষ নেয় না ওটা সহিহ ইসলাম নয় বলে। সমস্যা হলো সুশিক্ষার অভাবে আমাদের দেশে মোল্লারা ধর্মের নামে যা বলে অধিকাংশ লোকেই তা বিশ্বাস করে চোখমুখ বন্ধ করে। কারো নিজ চোখে দেখে নেয়ার ইচ্ছাও জাগে না। কার খেয়েদেয়ে অত সময় আছে যে, সাড়ে ছয় হাজারেরও অধিক আয়াত ও তিরিশ হাজার হাদিস ঘেঁটে সত্যাসত্য নিরূপণ করবে? আর এসব কারণে কুরান-হাদিসে না থাকলেও কুরান-হাদিসের নামে মোল্লারা অনেক কথা বলতে পারেন এবং বলে পারও পেয়ে যান। আমাদের দেশে এ ধরনের ইসলামি জলসা আগে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে বছরে একবার হতো। এখন মাদ্রাসা বাড়ার সাথে পাল্লা দিয়ে এসব জলসার পরিমাণও বাড়ছে। সবচাইতে বড়ব্যাপার হলো এসব জলসার বাইরেও সমাজের বৃহৎ অংশ জুড়ে ধর্ম শিক্ষা দেয়া চলে আসছে যুগের পর যুগ ধরে। আর সেটা হলো মানুষের প্রথম শিক্ষালয় তথা পরিবার।
মানবশিশু জন্মগ্রহণ করে ধর্মহীন হিসেবে। তার প্রমাণ হলো কোনো শিশুকে ছোটবেলা থেকে যদি কোনো নির্দিষ্ট ধর্মের আচার-আচরণ না শিখিয়ে কেবল দৈনন্দিন জীবন পরিচালনার জন্য অবশ্যপালনীয় নিয়ম-কানুন শেখানো হয় তাহলে সে কখনো কোনো অলীক ঈশ্বরের কাছে মাথা নত করবে তো নাই বরং সে এসব কল্পকথা বলে হেসে উড়িয়ে দিবে। একটা বাচ্চা যখন বড় হতে থাকে তখন স্বাভাবিকভাবেই তার মনে নতুন কিছু সম্পর্কে জানার স্পৃহা তৈরি হয়| এই স্পৃহা কিন্তু কাউকে তৈরি করে দিতে হয়না; জৈবিকভাবেই তার ডি.এন.এ. তে এ সম্পর্কিত নির্দেশনা সেট করা থাকে| আর এটা থাকে বেঁচে থাকার তাগিদেই। মানবশিশু প্রথম যে অঙ্গকে সবচেয়ে বেশি কাজে লাগায় তা হলো মুখ। সে যাই তার সামনে পায় মুখ দিয়ে তার গুণাগুণ বিচার করতে শেখে। এটা প্রাকৃতিক। বিভিন্ন জন্তুকে মায়ের স্তনের অবস্থান চিনিয়ে দিতে হয়না। তারাও কোড কর্তৃক তাড়িত হয়। এখানে এসে হয়তো প্রাচীন মানুষ কাউকে এসব তাড়নার “সেট আপ কারী” হিসেবে ভেবে নিয়ে ধর্মের উৎপত্তি ঘটাতে পারে। করতে পারে কোনো অলীক অবতারের অবতারণা ! কিন্তু আমরা এখন জানি মানুষ যখন সভ্য হতে শুরু করেছে তখন থেকেই ধীরে ধীরে তার জিনের মধ্যে টিকে থাকার স্বার্থে বিশেষ কিছু নির্দেশ ঢুকে গিয়েছে| আমাদের মস্তিষ্কের নিউরন গুলোও একভাবে বিবর্তিত হয়ে চলেছে| এক পুরুষ থেকে পরের পুরুষে যাওয়ার সময় বেঁচে থাকার জন্য অপ্রয়োজনীয় নির্দেশ সমূহ রিজেক্ট করে টিকে থাকার স্বার্থে তুলনামূলক প্রয়োজনীয় নির্দেশসমূহ সংরক্ষণ করে চলেছে প্রতিটি প্রাণীর মস্তিষ্ক।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানা: ইতিহাসের প্রতি অবমাননা।

লিখেছেন রাবব১৯৭১, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৪৩

বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানা: ইতিহাসের প্রতি অবমাননা।
=======================================
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যাঁরা অমর হয়ে আছেন, তাঁদের অন্যতম হলেন তোফায়েল আহমেদ। উনসত্তরের গণঅভ্যুত্থান থেকে শুরু করে মহান... ...বাকিটুকু পড়ুন

নিজের দোষ দেখা যায় না, পরের দোষ গুনে সারা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই মে, ২০২৬ রাত ২:১০


ভারতের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন নিয়ে বাংলাদেশে যে পরিমাণ চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, তা দেখে অবাক না হয়ে উপায় নেই। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায় অদ্ভুত সব তত্ত্ব। ফেইসবুক... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির জয়: সব কিছু ভেঙে পড়ে

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই মে, ২০২৬ দুপুর ২:২৮


"তোমরা যেখানে সাধ চলে যাও - আমি এই বাংলার পারে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখের..."

জীবনানন্দ দাশ ''রূপসী বাংলা'র কবিতাগুলো বরিশালে তাঁর পৈতৃক বাড়িতে বসে লিখেছিলেন। জীবনানন্দের... ...বাকিটুকু পড়ুন

আপার কারণে দিদি হেরেছন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৩:০৩




আপা এপারের হিন্দুদেরকে স্নেহ করতেন তাতে ওপারের হিন্দু খুশী ছিল। আপা ভারতে বেড়াতে গেলে মোদীর আতিথ্যে আপা খুশী। কিন্তু আপার আতিথ্যে দিদি কোন অবদান রাখলেন না। তাতে হিন্দু... ...বাকিটুকু পড়ুন

×