ঢাকা: বৃহস্পতিবারও হরতাল দিচ্ছে জামায়াত। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে বুধবার আন্তর্জাতিক অপরাধ আদালতে সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড ঘোষিত হওয়ার পর জামায়াত এই হরতাল ডাকার প্রস্তুতি নিচ্ছে।
বুধবার হরতাল চলাকালে যে কোন সময় বিবৃতি দিয়ে জামায়াত এ হরতালের ঘোষণা দেবে বলে জানিয়েছে দলীয় সূত্র।
আর এই হরতাল ঘোষিত হলে চলতি সপ্তাহে জামায়াতের হরতাল টানা চতুর্থ দিনে গড়াবে।
এর আগে মানবতাবিরোধী অপরাধের মামলায় দলের আদর্শিক নেতা গোলাম আযমের রায় ঘোষণার দিন সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে জামায়াত। ওই দিন রায়ে গোলাম আযমকে ৯০ বছর কারাদণ্ড দেওয়া হলে প্রতিবাদে পরদিন মঙ্গলবারও হরতাল ডাকে তারা।
এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় বুধবার দেওয়ার ঘোষণা দিলে টানা তৃতীয় দিনের মতো বুধবারও হরতাল ডাকে তারা। একই সঙ্গে জানিয়ে দেয়, মুজাহিদের বিরুদ্ধে ফাঁসি বা অন্য কোন কঠোর রায় হলে বৃহস্পতিবারও হরতাল দেওয়া হবে।
এরকম পরিস্থিতিতে বুধবার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল মুজাহিদের ফাঁসির আদেশ দিলে বৃহস্পতিবারও হরতাল ডাকার প্রস্তুতি নেয় জামায়াত।
এর ফলে টানা চার দিন হরতালের ফাঁদ তৈরি হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


