রুম্পা, আমি এবং একটি সুপারমুনের রাত...
২৪ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আগস্ট ১০, ২০১৪… রাত ৮.০০ টা । আজ রাত ১২.১০ মিনিটে এ বছরের সবচেয়ে বড় সুপারমুন অর্থাৎ বৃহৎ চন্দ্র দেখা যাবে যা কিনা সাধারন পূর্ণ চাঁদের চেয়ে ২০ গুন বেশী উজ্জ্বল । ভয়ঙ্কর টাইপ সৌন্দর্য একা উপভোগের চেয়ে প্রিয় কাউকে নিয়ে উপভোগ করাটা বেশী আনন্দের । রুম্পাকে সন্ধ্যা থেকে বেশ কয়েকবার মোবাইলে ট্রাই করে না পেয়ে মনটাই খারাপ হয়ে গেল ।
মন খারাপ নিয়েই রাস্তায় হাটতে বের হলাম । রাত যত বাড়ছে চাঁদের মায়াবী আলোর তীব্রতার সাথে পাল্লা দিয়ে গাড়িঘোড়া, মানুষজন কমছে । রাস্তার ল্যাম্পপোষ্টের সোডিয়াম বাতিগুলো সুপারমুনের ঝলসানো আলোয় নিষ্প্রাণ মোমবাতির মত মনে হচ্ছে । আকাশের দিকে মুখ তুলে দুহাত মেলে জ্যোৎস্নার আলো গায়ে মাখছি । পাশ দিয়ে মাঝে মাঝে ২/১ টা রিক্সা টুংটাং বেল বাজিয়ে চলে যাচ্ছে । আহা, পৃথিবী কতইনা সুন্দর !!!
হয়তো কোন এক সুপারমুনে ক্লান্ত নগরীর ঘুমন্ত রাতে খালি পায়ে পিচধালা পথে হাতে হাত রেখে জ্যোৎস্নার আলো গায়ে মেখে অনেকটা পথ হাঁটবো । পর্যাপ্ত আলো থাকায় সিটি কর্পোরেশন থেকে জ্বালানো হবেনা শহরের কোন সোডিয়াম বাতি । শুধু মাত্র একমুঠো ভালবাসা মুঠোয় জড়িয়ে রুম্পা, আমি এবং একটি সুপারমুনের রাত...
(১০/০৮/২০১৪)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর...
...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন

আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।...
...বাকিটুকু পড়ুন