লং ড্রাইভ এবং...
০৮ ই আগস্ট, ২০০৯ সকাল ৮:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সেদিন আমরা তিন বন্ধু মিলে গেলাম লং ড্রাইভে। ফেরার সময় গাড়িতে চলছিল বৃষ্টি বিষয়ক কিছু পুরনো গান। হঠাৎ একটা ব্যাপার খেয়াল করলাম যে কেউই আমরা কথা বলছিনা। গোঁধুলির সিঁদুর আকাশকে পেছনে ফেলে যখন আমরা ব্যস্ত শহরের পথে রওনা দিয়েছি তখন থেকেই এই অদ্ভুত নৈঃশব্দ্য। এক সময় যন্ত্র নগরীর যন্ত্রনাকর শব্দে আমাদের মৌনব্রত ভেঙে গেল। আমি রেয়ার মিরর দিয়ে দেখছিলাম পেছনে বসা বন্ধুর উদাস দৃষ্টি। যেন এই ছুটে চলা শহর থকে হারিয়ে যেতে চাচ্ছে কোথাও। এই শহর শুধু যেন অবিরাম ছুটে যেতেই জানে। রোদে বৃষ্টিতে এই শহর একমূহুর্তের জন্যেও থামে না কোথাও।
টিপ টিপ বৃষ্টি পড়ছিল। ওয়াইপার অন করলাম। এ শহরে বৃষ্টি মানে কারও জন্য ব্যালকনিতে কফির চুমুক। কারও জন্য প্যাচপ্যাচে কাদা,শুকোতে দেয়া কাপড় তোলা। কারও জন্য তৃপ্তির একটা ঘুম,কারও জন্য নির্ঘুম প্রেমালাপ।
কারও জন্য বৃষ্টি মানেই জলের অনল। কারও জন্য বৃষ্টি মানেই পীচঢালা পথ, একা একা হাঁটা। হাঁটতে হাঁটতে বহুদূর যাওয়া।
১৮-০৪-২০০৭
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০০৯ সকাল ৮:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন