এক চুমুকে বুশমিলের পুরোটুকু শেষ করে দৌড়াতে দৌড়াতে প্লেনে উঠতে গিয়ে দেখি ফ্লাইট অনাকাংখিত কারনে বিলম্ব। মেজাজ চরম বিগড়ে গেলো। মনে মনে অল্প কয়েকটা শ্লীল এবং অনেক গুলো অশ্লীল গালি দিলাম এয়ারলাইন্সকে। যাইহোক একটু পরে প্লেনে উঠে জানালার পাশে বসে গেলাম। প্লেনে উঠলেই আমার কেমন জানি একা লাগতে থাকে। ইচ্ছা হচ্ছিল প্লেনটাকে আয়ারল্যান্ড থেকে লন্ডনের দিকে না নিয়ে ঢাকায় ল্যান্ড করাতে পারলে ভালো হতো।
গিয়েছিলাম ছুটি কাটাতে আয়ারল্যান্ড। আইরিশ আথিতেয়তা আর প্রাকৃতিক নৈসর্গে আমি রীতিমতো মুগ্ধ। সত্যি বলতে কি লন্ডনের নাগরিক জীবন আমাদেরকে খুব সহজেই ক্লান্ত করে ফেলে। লন্ডনের জীবন যেন একঘেয়েমিতার চূড়ান্ত। প্রতিদিন ঘুম থেকে উঠে সেই একই পাউরুটি চিবোতে চিবোতে দিন শুরু হয়। সেই একই ট্রেনে বাড়ি ফিরি। সেই একই গান বাজতে থাকে কানের ভেতর। যেন দিনের তারিখটা ছাড়া সবই একই।
তাই হঠাৎ করেই ঈদের আগে দুই বন্ধু মিলে আয়ারল্যান্ড চলে এলাম। প্রথম দিন এয়ারপোর্ট থেকে নেমে একটা ট্যাক্সি নিয়ে ভ্যাগাবন্ডে (আমাদের হোস্টেলের নাম) উঠলাম। ট্যাক্সি ড্রা্ইভার বেশ বন্ধুবৎসল। আইরিশ আতিথেতয়তার সেটাই শুরু। এরপর হোস্টেলে পরিচয় হল,ম্যানেজার শন ক্যারির সাথে। শন চমৎকার একটা ছেলে। মনে হচ্ছিল যেন আমরা কোন বন্ধুর বাসায় বেড়াতে এসেছি। পুরো বাসাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের রুম ৩ তলায়। নিচ তলায় কমন রুম, কিচেন, ডাইনিং। পেছনে গার্ডেনের মতো একটা জায়গা আছে। বারবিকিউ করার জন্যে পারফেক্ট।
আমরা কিছুক্ষণের মধ্যেই রুমে ব্যাগ রেখে খেতে বেরোলাম। খুঁজছিলাম ইন্ডিয়ান রেস্টুরেন্ট। অনেক খোঁজাখুঁজির পরে দুইটা রেস্টুরেন্ট পেলাম কিন্তু দুটোই বন্ধ। অগত্যা কে এফ সি তে ঢুকতে হল মুরগির ঠ্যাং চিবোতে।
খেতে খেতে পুরো প্লান করে ফেললাম। শহর খুব একটা বড় না। সারাদিনে পুরো শহরটাই এক চক্কর দেয়া যাবে। আর সেই সাথে চলবে ঈদ শপিং। সন্ধ্যায় গেলাম অ্যালেন ট্যুরস এর বুকিং দিতে। কারন পরদিন প্লান হল বেলফাস্টের বাইরে যাওয়ার।
রাতের খাওয়ার পরে হোস্টেলে গিয়ে দেখি কমনরুমে ২/৩ জন মেয়ে মুভি দেখছে। আমরাও ওদের সাথে জয়েন করলাম। মুভি শেষ করে রুমে গিয়ে ঘুমাতে ঘুমাতে প্রায় ২টা। সকালে জায়ান্ট কজওয়ে তে (বেলফাস্টের বাইরে একটা জায়গা)যাওয়ার জন্যে বাস ছাড়বে সাড়ে নয়টায়। তাই তাড়াতাড়ি ঘুমানোর দরকার ছিল।
সকালে উঠে নাস্তা করে দৌড়াতে দৌড়াতে গিয়ে বাস ধরলাম। বাস যখন বেলফাস্ট ছাড়ল তখন থেকে শুরু হল কোস্টাল রোড। সমুদ্রের ঠিক পাশ দিয়ে ছুটে যাচ্ছিল আমাদের বাস। এতো সুন্দর সেই দৃশ্য যে আমরা দুইজনেই অবাক হয়ে তাকিয়ে ছিলাম।
জায়ান্ট কজওয়ে দেখার পথে আমরা আরো দেখেছিলাম একটা ক্যাসেল, পৃথিবীর সবচেয়ে পুরোনো আইরিশ হুইস্কির ডিস্টিলারি আর একটা রোপওয়ে।
এখন এই ফিরে যাওয়ার সময় নিজেকে উদাস উদাস লাগছে। জানালা দিয়ে তাকিয়ে দেখি নিচে নিভু নিভু বেলফাস্ট। রাতের আঁধারে জ্বলজ্বল করছে শহরটা। আস্তে আস্তে প্লেন চলে এলো আইরিশ সাগরের উপরে। নিচে মেঘ আর মেঘ আর তার নিচে নীল রং এর সমুদ্র। আগামীকাল ঈদ। ঈদের আগের রাতে আর দশটা প্রবাসী মানুষের মতোই আমিও একটু সময়ের জন্যে হলেও নস্টালজিক হয়ে গেলাম। আমার খুব ইচ্ছা হচ্ছিল কোন এক মানবীর সাথে কথা বলতে। ঢাকা থেকে হাজার হাজার মাইল দূরে আইরিশ সি এর হাজার হাজার ফুট উপরে আমার খুব শূন্য লাগছিল। এই শূন্যতার কোন সংজ্ঞা হয়না। সংজ্ঞাহীন এই নিঃসঙ্গতাকে আমি কি ভালোবাসা বলব কিনা জানি না। আমি উত্তরহীন তাকিয়ে থাকিয়ে থাকি প্লেনের বাইরের নিকষ অন্ধকারের দিকে।
কিছুদিন পরেই স্কুলের রিইউনিয়ন। দেশের বাইরে থাকার কারনে স্বাভাবিক ভাবেই যেতে পারছি না। প্রিয়মুখ গুলো এখনো স্মৃতিকাতর করে তোলে। ইউনিফর্ম পরে একসাথে বৃষ্টিতে ভেজার দিন গুলোতে ফিরে যেতে ইচ্ছা হয়। কিন্তু কেন জানি এখন বৃষ্টি এলেই আমরা মাথার উপর ছাদ খুঁজি। একই রং এর সেই ইউনিফর্ম পরে অন্য কোন ছেলের দল ভিজতে থাকে।
কেমন যেন হঠাৎ করে সবাই বড় হয়ে গেলাম। বড় হওয়া মানেই যেন একটু একটু করে একা হয়ে যাওয়া। রাতের আকাশে তখন মেঘগুলোকে খুব আপন মনে হচ্ছিল। যেন এই মেঘগুলোও আমারই মতো একা, আমারই মতো উদভ্রান্ত এক বোহেমিয়ান।
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।