somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টাকা থাকলে বাঘরে চোখও পাওয়া যায়

০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুধু সম্পদের মালিকানা বহাল রাখতে যে হানাহানি তাতে সম্পদহীনরাই মরছে,কষ্ট ভোগ করছে। গণতন্ত্র রক্ষার জন্য মানবতা মনুষ্যত্ব বিবেক বিসর্জন দিয়ে আমরা কি আরো আরো জমি,আরো আরো টাকার মালিক হওয়ার জন্য সততার নতুন পরিবর্তিত মুল্যবোধ গড়ে তুলছি ? গণতন্ত্র কি ইচ্ছেমত জমি টাকার মালিক হওয়া ? গণতন্ত্র কি মানবিকতা মনুষত্য বিবেক বিসর্জন দেওয়া ? দেশপ্রেম কি দেশের সম্পদ আত্মসৎ করে বিদেশে পাচার ? দেশ প্রেম কি এইম ইন লাইফ আরো আরো টাকার মালিক হওয়ার মুল্যবোধ গড়ে তোলা ? টাকা থাকলে বাঘের চোখ ও পাওয়া যায় এবচন সমাজে কবে থেকে শুরু তার সঠিক ইতিহাস না জানা থাকলেও বোঝা যায় আরো আরো টাকার মালিকানা পাওয়ার চেষ্টার জন্য প্রজন্ম প্রজন্ম ধরে এ মুল্যবোধ চালু হয়। রাজনৈতিক দলগুলির সংসদ সদস্য প্রার্থী হওয়ার মনোনোয়ন পাওয়ার যোগ্যতা কি ? বেশী বেশী টাকার মালিক হওয়া যদি মনোনোয়ন পাওয়ার যোগ্যতা হয়,টাকা হলে যদি বাঘের চোখ পাওয়া যায় তাহলে রাজনৈতিক দলগুলিই দুর্নীতির শীর্ষে থাকবে আছে ও তাই । সব সরকার কালো টাকা সাদা করার সুযোগ দেয় এ কারণে যে যাতে এইম ইন লাইফ টাকার মালিক হওয়ার মুল্যবোধ বহাল থাকে। টাকার মালিক হওয়ার মুল্যবোধ বহাল থাকলে সমস্যা কি ? বর্তমান রাজনৈতিক সমস্যা শুধু সম্পদের মালিকানা বহাল রাখতে ? রাজনৈতিক নেতা এমপি মন্ত্রী আমলাদের যতদিনএইম ইন লাইফ থাকবে টাকার মালিক হওয়ার ততদিন সংকট কাটবে না। সংকট উৎরানোর উপায় হতে পারে সকল রাজনৈতিক দলগুলোকে মহানুভবের মত কাজ করতে হবে। সেই মহানুভবতা হলো দুটির একটিকে বেছে নিতে হবে ১-দেশপ্রেম ২-টাকার প্রেম। বর্তমান রাজনৈতিক দলগুলোর টাকা প্রেম বেশী এজন্য দুর্নীতিতে রাজনৈতিক দলগুলোই শীর্ষে, তারপর আমলা। একমাত্র রাষ্ট্রপতি অর্ডিনেন্স জারি করে পদক্ষেপ নিতে পারেন যারা রাজনীতি করবে তারা তাদের সকল সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে সম্পদহীন হয়ে রাজনীতি করবে,মহানুভবের পরিচয় দেবে তাদের সকল দায়িত্ব রাষ্ট্রের।নীতি নির্ধারক পর্যায়ের আমলারাও সকল সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে সম্পদহীন হয়ে মহানুভবের পরিচয় দেবে। আমাদের রাজনৈতিক দল ও আমলারা মহানুভবের পরিচয় দিলে সংকট দুর হবে।দুর হবে আমেরিকা প্রেম,দুর হবে ভারতীয় প্রেম। জাগ্রত হবে দেশপ্রেম। শুধু ব্যাক্তি সীমাহীন সম্পদের মালিক হবে এ মুল্যবোধ নিয়ে দেশ স্বাধীন হয়নি। আমাদের সুযোগ আছে এখনও । গ্লোবাজাইনেশন যুগেও দেশপ্রেম অটুট রাখা এবং আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম স্বাধীনতার চেতনা মুল্যবোধ জাগ্রতে ব্যাক্তির টাকা প্রেম নয় সকলের দেশ প্রেমই মুখ্য। ক্রমান্ময়ে রাষ্ট্রীয় নিশ্চয়তা বৃদ্ধিই টাকা প্রেম কমিয়ে দেশ প্রেম বৃদ্ধি করতে পারে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×