কালো টাকা আর অপ্রদর্শিত টাকা ভালো বুঝলে আপনার ছেলে অর্থ উপদেষ্টা না হলিও কমপক্ষে সহকারী অর্থমন্ত্রী হতি পারতো আম্মাজান।ও বাপ মন্ত্রী হতি বিদ্যে বুদ্ধি বেশী লাগে নাকি টাকা পয়সা লাগে। কিছু মন্ত্রনালয় আছে বিদ্যে বুদ্ধি টাকা পয়সা দুই-ই লাগে এই যেমন ধরেন অর্থমন্ত্রী পরিকল্পনা মন্ত্রী হতে গেলে শুধু টাকার জোরে হবে না বিদ্যে বুদ্ধি লাগে। আপনার ছেলের বিদ্যের জোর ও কম টাকা পয়সা তো নেই গর্বিত গরীব।ও মজনু বাপআমার শোন্ গ্রামের মধ্যি সেই সময়ে তোর দাদা ভাই উঠতি বড়লোক ছিলো মানুষেরা মাতব্বর বলে মানতো পরিবারে বিয়ে সাদি নতুন ঘর তোলা,জমিবেচা বা কেনা,কেউ কোন ব্যবসা শুরু করতে চাইলে তোর দাদা ভায়ের কাছে পরামর্শ করতো।একবার মতে খা নতুন ঘর তোলার জন্য পরামর্শ করতিলো সে কথা মনে পড়লি আজও আমার হাসি আসে ,তোর দশা দেখে আমিতো না হাসে পারলামনা বাপ।মতে খারে কি পরামর্শ দিইলো দাদা ? মতে খারে কতিলো ও মতে তুই কিভাবে বানাতি চাস আগে ক মতেখা শুরু করলো বুঝলে মিয়া ভাই এমন ঘর বানাবো যার বারান্দা হবে লাল আর কালো দুেধ গাই কেনবো বড় কাসার বাটি কেনবো সারা বছর কাসার বাটিতে গোফ ভিজায়ে ছোট ছোট চুমুক দিয়ে উম উম গরম দুধ খাবো আর শীতকালে সকাল বেলা রোদের দিকে পিঠ দিয়ে লাল বারান্দায় বসে খাজুরীর রস খাবো। তোর দাদা ভাই কি কলো জানিস কলো ও মতে লাল বারান্দাঅলা ঘর বানানো টাকা আছে তোর ! না মিয়া ভাই,কালো দুধওয়ালা গরু কেনা টাকা আছে ! না মিয়া ভাই, খাজুর গাছ আছে ! না মিয়া ভাই, বড় কাসার বাটি কেনা টাকা আছে ! না মিয়া ভাই, তালি আছে কি ? শুধু আউস আছে মিয়া ভাই।তা বাপ তোর নেই ভালো বিদ্যে নেই টাকা পয়সা খালি আউস থাকলি হবে ! গরীবের আর কিছু না থাকলিও আউসটা আছে বেশ।আম্মাজান বাংলাদেশের কেউই গরীবনা সকল সম্পদ,টাকা সকল মানুষের মধ্যে সমান সমান ভাগ করলে তা মাথা প্রতি প্রায় ৪০লাখ টাকার মালিক হয় সবাই । আপনি জানতে চেয়েছিলেন কালো টাকা আর অপ্রদর্শিত টাকার মধ্যে পার্থক্য কি ? সমস্ত অবৈধ টাকাই কালো টাকা এবং এর পরিমান কত জানেন প্রায় ৫লক্ষ ৪০হাজার কোটি টাকা। উরে বাপরে বাপ কোস্ কি মজনু এত অবৈধ টাকা মানুষের হাতে ! ইরা কারা ! সরকার এই কালোটাকা সরকারী খাতে নিয়ে নিলে তো কোন মানুষেরই ফুটপাতে ঘুমানো লাগেনা,বস্তিতে ঘুমানো লাগেনা,গ্রামের জীর্ণ শীর্ণ ঘরে ঘুমানো লাগেনা সকল পরিবারকে পাকা বাড়ী পাকা পায়খানা বানায় দেয়া যায়। জ্বী যায় শুধু না প্রত্যেক পরিবারকে মাসে ১০হাজার টাকা ভাতা ও দেয়া যায়। সরকার তা করেনা কেনো ! কারন শর্ষের মধ্যে ভূত।বোঝলেন আম্মাজান ঘুরে ফিরে যে যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসে তারা তাদের সহযোগী আমলা সরকারী কর্তা ব্যবসায়ী শিল্পপতিরাই সকল কালোটাকার মালিক।ওবাপ মজনু এদেশের দেশপ্রেমিক নাগরিকেরা দেশের স্বাার্থে কালো টাকা উদ্ধারে প্রাইভেট গোয়েন্দা সংস্থা বানায়ে কার কাছে কত কালো টাকা আছে তা উদ্ধার করতে পারেনা ! যে যায় লংকায় সেই হয় রাবন আম্মাজান বহু পরীক্ষিত ত্যাগীরাও শেষ পযর্ন্ত টাকার মালিক হওয়ার লোভ সামলাতে পারেনি(চলবে)
বহু পরীক্ষতি ত্যাগীরাও শষে পর্যন্ত টাকার লোভ সামলাতে পারনেি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বর্ষায় সালথা গ্রামে

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন
যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।
আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন
সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন
সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।