এই মেয়ে শোন।
তোমাকে কিছু শক্ত কথা শোনাই।
মনটা শক্ত কর। চোখ তুলে তাকাও।
তোমাকে মনের রাগ কিছুটা জানাই।
তুমি আমায় হাসতে নিষেধ করেছ
নিষেধ করেছ কাছে আসতে।
তোমাকে দেখতে নিষেধ করেছ
নিষেধ করেছ ভালোবাসতে।
সবই মেনে নিয়েছি। সবটুকু অন্যায়।
মনকে অবরোধ করে রেখেছি
শুধু তোমার জন্যই।
কিন্তু একী সেদিন সন্ধ্যায়
হঠাৎ তোমাকে দেখলাম।
সাথে সাথেই নিজেকে
আড়াল করে ফেল্লাম।
তবু তোমার দিকে একটু চাইতেই
মনে হল ঠোটে সেই হাসি নেই।
যে হাসির জন্য সাতটা সমূদ্র
এক হয়ে যেত।
পাঁচটা মহাদেশ মিলে
হয়ে যেত একটা গ্রাম।
আমি হতাম বিহবল -
সব কিছু ভুলে যেতাম।
ভেবেছিলাম খুব সুখে আছ।
আসলে কী নেই?
তুমি তো কথা দিয়েছিলে।
এ সব কিছুর বিনিময়ে -
আমার একটি কথাই রাখবে।
সারাটি জীবন শুধু-
তুমি হাসিমুখে থাকবে।
কী কথা বলছ না যে?
তাহলে কী সুখে নেই?
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



