এস কবি তোমাকে
শেখাই ভালোবাসার কবিতা লেখা।
প্রথমেই তুমি বুক ভরে নাও শ্বাস।
ফুসফুসের প্রতি কোণে
ভরে নাও বিশুদ্ধ বাতাস।
এবার চোখ বন্ধ কর। ভাব -
তার কথা। তার চোখ, কপাল হাসি, ঠোট নিয়ে।
ভাব তোমায় ভাবতে হবে।
লিখ শুরু কর তার চোখ নিয়ে,
ভাবত সে যখন চোখ মেলে তাকায়
চারপাশে কী আলো বেড়ে যায়?
লিখ প্রথম পঙতিমালা ঐ দিয়ে।
ভাব তার হাসি নিয়ে,
সে যখন প্রাণ খুলে হাসে
তার হাসির সুরের টানে
তোমার প্রাণও কি ভেসে যায়?
সেই ভেসে যাওয়া প্রাণের টানে
ভাসিয়ে দাও তোমার কলম।
লিখতে থাক অবিরাম
ভাবতে থাক তাকে নিয়ে।
থেম না তুমি, ঝড় হোক
ধুয়ে যাক জগৎ বাদলে প্লাবনে ।
তুমি থেম না। লিখতেই থাক।
কে কী ভাবল ভেব না।
শুধু লিখতে থাক।
পদ্য হোক কাব্য,
কাব্য হয়ে যাক মহাকাব্য।
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



