দেশত্যাগ
২০ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
খুব মনে হয় দেশ ত্যাগী হই,
দেশকে ছেড়ে বিদেশ পালাই।
ঠান্ডা দেশে শীতল রাতে
মুখে সীগার, বিয়ার হাতে,
আশে পাশে আমার মতই
মানুষ যারা তাদের সাথে,
দেশের নামে যত্ত পারি,
মজা করে খিস্তি ঊড়াই।
হোক না সবুজ যতটুকুই,
শহর থেকে একটু দূরেই।
থাক না ঘরে মায়ের আদর,
বাইরে থেকে ঘরে এলেই।
বাবার মুখে সরল হাসি,
এসব কথা বড্ড বাসি।
এসব কথা গানেই মানায়,
বাংলা তোমায় ভালোবাসি।
মা তো বুড়ো, আর কতদিন,
বাপটাও তো কাশে সারাদিন।
এখন সময় বড় হবার,
নিজকে নিয়ে একটু ভাবার।
কয়টা কাগজ, একটু জানা,
আর অন্য ভাষার সব অজানা।
লিখতে পারি ছোট থেকে,
কথাই একটু জীভে ঠেকে।
ওসব কিছু কিচ্ছু তো না,
কত মেধাবী জানো তো না।
এই মেধায় এই দেশেতে???
পচে মরব জ্যামে বসে???
না না এসব আর হবে না ,
দেশটা আমার একার তো না।
তোমরা আছ তোমরা ভাব,
আমি তো নাই চলেই যাব।
তোমরা থাক দেশে পরে,
দেশের মাটি কামড়ে ধরে।
আমি হব আমার মত,
কাটাবো জীবন শান্তি মত।
যতই বল নিজের খেয়ে,
মোষ তাড়াবি পরের বাড়ি??
এসব কিছু বল্লে জেন,
তোমার সাথে আমার আড়ি।
তারপরেতে বুড়ো হলে,
আশির কোঠায় পাটা দিলে,
ফিরব দেশে কোমর বাকা,
সাথে থাকবে বস্তা টাকা।
দেশের প্রেমে তখন না হয়,
করব কিছু, খরচ যা হয়।
সবাই তখন বলবে আমায়
দেশপ্রেমটা তোমায় মানায়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ২৩ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৫১
ধর্মের লেবাস নয়, শিশুর নিরাপত্তাই হোক আমাদের প্রথম দায়িত্ব!
একজন বাবা তাঁর ছয় বছরের কন্যাকে মাদ্রাসায় পাঠিয়েছিলেন দ্বীনি শিক্ষা, নৈতিকতা ও নিরাপদ ভবিষ্যতের আশায়। তিনি কি কখনো কল্পনা করেছিলেন, ধর্মীয় শিক্ষকের... ...বাকিটুকু পড়ুন

যুক্তরাজ্যপ্রবাসী শওকত আলীকে ধন্যবাদ। তিনি একটি ট্যাবু ভেঙে দিয়েছেন। সুনামগঞ্জের দিরাই উপজেলায় জন্মদিন উপলক্ষে একটি বাউল গানের অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এই খবর প্রচার হওয়ার পরপরই...
...বাকিটুকু পড়ুন
আমি শাম্মী নূর-এ-আলম রাজু, থাকি সাভার এলাকায়। ভ্রমণের নেশা আর মোটরসাইকেলের প্রতি ভালোবাসা আমার দীর্ঘদিনের। আজ আপনাদের সাথে শেয়ার করব গাজীপুর থেকে কক্সবাজার হয়ে টেকনাফ ও শাহপরীর দ্বীপের দিকে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৩২

আপনি কি কখনও চিন্তা করে দেখেছেন যে ক্যান্সার টিউমারকে কেন শরীর এর রোগ প্রতিরোগ করা ইমিউন সেল (যেমন টি সেল) একেবারে ধ্বংস করতে পারে না!!! যেখানে টি সেল...
...বাকিটুকু পড়ুন

শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়গতকাল এক বাবার ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, তাঁর মেয়েকে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যৌন নিপীড়ন করেছেন। বাবার প্রতিক্রিয়া সঠিক ছিল...
...বাকিটুকু পড়ুন