কিছু কিছু গান আর হয়না শোনা,
প্রিয় কিছু সুর আর যায় না ছুঁয়ে।
কিছু মানুষ, কিছু কথার গল্প বোনা,
হয়নি তো আর, আছে স্বপ্ন হয়ে।
কিছু কিছু গল্পের শেষ লাইনটাই,
লিখা হয়নি, কোনদিন আর হবে না।
কিছু আঁকা, রঙিন ছবির মূল রঙটাই,
হয়নি দেয়া, হয়তো আর হবে না।
কিছু কিছু ভালোলাগার দামটা চড়া,
সাধ্যে তো নাই, তাহলে এখন? আর পাব না?
কিছু চোখের ভালোবাসা ক্ষণস্থায়ী,
এই দেখেছি, এই মাত্র, এই আর দেখি না।
কিছু কিছু মেঘলা দিন আর রাতের জাগায়,
কবিতাটাকে খুজে ফিরি ভালোলাগায়।
তোমার আমার গল্প শেষে সন্ধ্যেবেলায়,
থমকে দাড়ায় স্বপ্ন আবার তোমায় হারায়।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


