somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অয়নের গল্প

২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হটাৎ করে অয়নের মনে হল চারপাশটা যেন ঘুরতেছে। আস্তে আস্তে ঝাপসা হয়ে আসতেছে চারদিক। দুই ফিট দূরে দাড়ানো মানুষটাকেও ঠিক মত দেখতে পাচ্ছে না। একে একে পরিচিত সবার মুখ সামনে ভেসে উঠতে শুরু করে। মা, বাবা, বোন, বন্ধু-বান্ধব, প্রেমিকা সবার। মনে হচ্ছিল সে যেন টাইম মেশিনে বসে আসে, একে একে সবকিছু দেখতে পাচ্ছে। ছোট বেলা থেকেই বোকা স্বভাবের ছিল অয়ন। খুব কম মানুষের সাথেই মিশত। এই কারনে বন্ধু-বান্ধবহীন ভাবেই তার শৈশব কাটে। নিজস্ব একটা গন্ডির মাঝে বড় হয়। সেইখানে নিজের আলাদা একটা জগত তৈরী করে। তাই বাইরের জগতের সাথে তার খুব কম যোগাযোগ ছিল ছোটবেলায়। তারপর যখন হাইস্কুলে ভর্তি হয় তখন আস্তে আস্তে বদলে যেতে শুরু করে। অনেক বন্ধুর মাঝে নিজের সেই জগতটা হারিয়ে ফেলে। এর মাঝে সব বন্ধু যে সঠিক পথে ছিল তাও না। ক্লাস সিক্সে স্কাউটে যোগ দেয় কিন্তু আবার বন্ধুদের প্ররোচনায় ছেড়েও দেয়। ক্লাস সেভেনে এসে অয়ন সিগারেট ধরে। প্রথমে বন্ধুদের দেখে শিখতে চায়। একবন্ধু বলে "আগে কাগজ টেনে শিখ কেমনে ধুয়া ছাড়তে হয় তারপর সিগারেট ধরিস"। ২-১দিনের মাঝেই শিখে ফেলে কিভাবে সিগারেট ধরতে হয় কিভাবে ধুয়া ধরে পেটের ভিতরে চালান করতে হয়। ক্লাসের সবচেয়ে দুষ্ট বালক হিসেবে খ্যাতি অর্জন করে আস্তে আস্তে। এরপর একদিন সামান্য ঝগড়ার সুবাদে পরিচয় হয় রাজনীতির সাথে। এক বড় ভাই বলল "আরে এই সমস্যা কোন ব্যাপার না, কালকে পার্টি অফিসে আয়, দেখবি ওই ছেলেকে কেমনে পিটাই"। এরপর থেকে আস্তে আস্তে জড়িয়ে পড়ে। পড়ালেখা থেকেও আস্তে আস্তে দূরে সরে যেতে থাকে অয়ন।
এরই মাঝে ক্লাস সেভেন পার করে ক্লাস এইটে উঠে অয়ন। তখন তাদের মূল কাজ ছিল মেয়েদের স্কুলের সামনে দাড়িয়ে ইভটিজিং করা। অয়নের সব বন্ধুরা তখন চুটিয়ে প্রেম করছে। অয়ন ভাবল তারও একটা প্রেম করা দরকার। একদিন একটা মেয়েকে দেখে ভাল লাগে অয়নের। প্রথম দেখাতে ভাল লাগা যাকে বলে। মেয়েটি ছিল মোটামুটি সুন্দরী যাকে বলে আর অসম্ভব মেধাবী। পরের দিনও তাকে দেখে খোজ নিতে শুরু করল। দেখল মেয়েটি একটি কোচিং সেন্টারে পড়ে। দু একদিনের মাঝে অয়নও ভর্তি হল সেই কোচিং সেন্টারে। প্রতিদিনই দেখত কিন্তু সাহস করে মনের কথাটা বলা হয়নি। অবশেষে একদিন বলে ফেলল মেয়েটিকে। প্রথমে মেয়েটি ফিরিয়ে দিলেও পরবর্তীতে রাজী হয়। শুরু হল অয়নের প্রেম কাহিনী যদিও বন্ধুদের কাউকেই বলেনি, কারন বন্ধুরা শুনলেই ওই মেয়ে নিয়ে নানান ধরনের কথা উঠবে যা অয়ন চাইত না। তাই লুকিয়ে লুকিয়ে শুরু হয় তার প্রেম। সারাদিনে দেখা করার সময় খুব পেত তাই রাতের বেলা ল্যান্ডফোনে খই ফুটাত দুই জন। এইদিকে অয়ন চেস্টা করতে থাকে নিজেকে সবকিছু থেকে গুটিয়ে আনার, কিন্তু সম্ভব হয় না।
মেয়েটির উত্সাহে অয়ন নতুন করে পড়ালেখা শুরু করে।
দেখতে দেখতে অয়নের এসএসসি পরীক্ষা চলে আসে। বেশ ভাল ভাবেই জিপিএ ৫ নিয়ে পাশ করে অয়ন ও মেয়েটি। অয়নের বাবার ইচ্ছা ছেলেকে ঢাকায় পড়ালেখা করাবেন। বেশ নামকরা একটি কলেজে চান্সও পেয়ে যায় অয়ন। কিন্তু মেয়েটি তাকে জিজ্ঞাসা করে, "তুমি আমাকে ছেড়ে একা একা ঢাকা চলে যাবা?" এটা শুনে অয়ন সিদ্ধান্ত বদলায়। বাবাকে বুঝিয়ে মেয়েটির সাথে মফস্বলের কলেজে ভর্তি হয়। ভর্তি হবার পর অবশ্য বেশ ভালই চলছিল তাদের। কিন্তু কিছুদিন পর শুরু হল আসল ঝামেলা। কিছুদিনের মাঝেই মেয়েটি জেনে যায় অয়ন সিগারেট খায়, রাজনীতি করে। এ নিয়ে দুজনের মাঝে ঝগড়া শুরু হয়। অয়ন বুঝাতে চেষ্টা করে সে এসব ছাড়ার চেষ্টা করছে, আস্তে আস্তে ছেড়ে দিবে। কিন্তু মেয়েটি শুনতে নারাজ।
একদিন বন্ধুদের সাথে অয়ন একজনকে মারতে যায়। ওই সময় মেয়েটি ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। মেয়েটির সামনে হাতেনাতে ধরা পড়ে অয়ন। সেটাই ছিল তাদের সম্পর্কের শেষ দিন। সাড়ে চার বছরের তিল তিল করে গড়া সম্পর্ক একমূহুর্তেই ভেঙে যায়।
এই ঘটনা অয়ন মেনে নিতে পারে না। আস্তে আস্তে বন্ধু-বান্ধব থেকে দুরে সরে যেতে শুরু করে। আগের মত আবার একলা হয়ে যায় আবার অয়ন। তখন অয়নের একমাত্র কাজ ছিল সারাদিন সিগারেট টানা আর পুরো শহরে একা একা ঘুরা। কয়েকদিনের মাঝেই অসুস্থ হয়ে পড়ে অয়ন। টাইফয়েড ও সাথে বাতজ্বর। নয়মাস অসুস্থ থেকে সুস্থ হয়। এরমাঝেই এসে পড়ে এইচএসসি পরীক্ষা। কোনরকম প্রস্তুতি ছাড়াই পরীক্ষা দিল অয়ন। তাই ফলাফলও হল সেইরকমই। বাবার কাছ থেকে অপ্রত্যাশিত ঝাড়ি খেল। এরপর অয়ন চিন্তা করল এইশহর তার ছাড়তেই হবে। কারন এখানে থাকলেই তার পুরানো স্মৃতিগুলো আজীবন তাড়া করবে।
তাই ঢাকা চলে আসে। এরপর বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য চেষ্টা করে। দুইটি ভার্সিটিতে সুযোগও পেয়ে যায় অয়ন। কিন্তু পছন্দমত সাবজেক্ট না পেয়ে ভর্তি হয় না। বাবা আবার রাগ করে অয়নের উপরে। এরপর বাবার উপর রাগ করে মোটামুটি মানের একটা প্রাইভেট ইউনিভার্সিটি ভর্তি হল। দিনে ক্লাস করা আর সারারাত পুরো ঢাকাতে একা একা ঘুরে বেড়ানোটা ছিল অয়নের প্রথম একমাসের রুটিন।
আস্তে আস্তে অয়ন বুঝতে শিখে এটাই জীবন নয়। তার জীবনের অনেকটাই এখনও বাকি আছে। এরজন্য প্রথমে তার পুরানো স্মৃতিগুলো মুছে ফেলা দরকার। ছোটবেলা থেকেই কম্পিউটারে বেশ ভাল দক্ষ ছিল। তাই কাজ পেতেও খুব কস্ট হয় না। একটা এডভারটাজিং ফার্মের গ্রাফিক্স ডিজাইনার। বেশ ভালই চলতে থাকে। একসময় ইন্টারনেটে এক লোকের সাথে পরিচয় হয় অয়নের। লোকটি অয়নের কাজের বেশ প্রশংসা করে বলে ওনার সাথে কাজ করতে বেশ ভাল টাকা দিবে। অয়নও ভাবে খারাপ কি। ওই চাকরি ছেড়ে দিল অয়ন। অয়নের কাজ ছিল বিভিন্ন ডিজাইন করে ওই লোককে মেইল করে দেয়া আর মাস শেষে প্রতি কাজের জন্য টাকা নেয়া। একসময় কাজের চাপ অনেক বেড়ে যাওয়ায় ওই লোক অয়নকে বলে তুমি আরও কিছু লোক নিয়ে কাজ শুরু কর। দেখবা বেশ ভাল আয় হবে তোমার। ওদের প্রতিমাসে একটা নির্দিষ্ট বেতন দিয়ে দিবা। অয়ন ভাবল বুদ্ধিটা খারাপ না। একটা ফ্ল্যাট নিয়ে তাতে ৬জন লোকসহ অয়ন ব্যাবসা শুরু করে। বেশ ভালই চলতে থাকে। অয়ন তার অতীতের দুঃখ, স্মৃতি সবই আস্তে আস্তে ভুলে যায়। কিন্তু হটাৎ করেই একদিন ওই লোক বলল এইমাসে আমি একটু সমস্যা আছি তোমাকে আগামী মাসে একেবারে পুরো ২মাসের টাকা দিলে কোন সমস্যা আছে। অয়ন ভাবল সমস্যা কি। টাকা তো দিবেই। কিন্তু পরের মাস থেকে ওই লোক লাপাত্তা হয়ে গেল। মেইলের কোন উত্তর নেই, স্কাইপিতেও কোন খবর নেই। বুঝতে পারল প্রতারিত হয়েছে। কিন্তু সবাইকে সবার পাওনা বেতন তো বুঝিয়ে দিতে হবে। নিরুপায় হয়ে কম্পিউটার সহ সব কিছু বিক্রি করে সবার বেতন পরিশোধ করে। এরপর আবার অন্য একটা কোম্পানীতে জব শুরু করে অয়ন।
আজ সকালে অয়ন হটাৎ চিন্তা করে বাড়ি যাবে। সবাইকে অবাক করে দেবার জন্য কাউকে না জানিয়ে অফিস থেকে ছুটি নিয়ে বাসস্ট্যান্ডের দিকে রওনা হয়। রাস্তা পার হবার সময় হটাৎ একটি বাস অয়নকে ধাক্কা দেয়। চারপাশে অনেক মানুষ জমে আছে। কিন্তু তাদের কারো চেহারাই অয়ন স্পস্ট দেখতে পাচ্ছে না। চশমাটা চোখে আছে নাকি তাও বুঝতে পারছে না। পুরো শরীর কেমন জানি অবশ হয়ে আছে। অয়নের চোখের সামনে খালি পরিচিত সবার চেহারাগুলোই ভেসে আসছে একটার পর একটা।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×