somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকা শহর নিয়ে বিভিন্ন জনের ভাবনা (চরম ফাউল পোস্ট)

১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বসবাসের অযোগ্য হিসেবে ঢাকা বিশ্বের ১নম্বর সিটি হবার পরে বিভিন্ন জনের মন্তব্যঃ

প্রধানমন্ত্রীঃ এইটা শিউর বিরোধীদলের ষড়যন্ত্র....তা না হইলে আমি তো যখন রাস্তায় বের হই দেখি যে সব কত সুন্দর চলতেছে....কোন জ্যাম নাই, কিছু নাই....যুদ্ধাপরাধের বিচার বানচালের নতুন কোন ষড়যন্ত্র.....

বি.এন.পিঃ এই ফ্যাসীবাদী সরকারের কৃতকর্মের জন্যই শহরের এই অবস্থা....অবিলম্বে পরিছন্নতা মঞ্চ বানিয়ে জনগনকে নিয়ে আমরা এক উচিত জবাব দিব....জনগন আমাদের সাথেই আছে...

জামায়েত ইসলামঃ এই সরকার আমাদের নেতাকর্মীদের নামে অপপ্রচার করে ঢাকা শহরকে বসবাসের অযোগ্য করে দিয়েছে....কালকে থেকে ২দিনের হরতাল...

এরশাদঃ ঠিক কথা আমি যখন ক্ষমতায় ছিলাম তখন এই শহর বসবাসের যোগ্য ছিল....আমি ২টা বিয়ে করেও সুখে শান্তিতে থাকতাম...কিন্তু এখন মানুষ একটা বিয়ে করতেই ভয় পায়....এইবার চিন্তা করেন শহরের অবস্থা কত খারাপ....

বামপন্থীঃ দেখুন আগে দেখতে হবে কারা এই রিপোর্ট করছে....সি.এন.এন. তো চায় আমাদের খালি নিচু দেখাইতে...তাই উদ্দেশ্যমূলক ভাবে এই কাম করছে....

হেফাজতে ইসলামঃ এই নাস্তিক সরকার নাস্তিকদের রক্ষা করতে গিয়ে শহরকে অপবিত্র করে দিছে....তাই আজ শহর বসবাসে অনুপযোগী....অবিলম্বে নাস্তিক সরকারের পদত্যাগ চাই....

গণজাগরন মঞ্চঃ যুদ্ধাপরাধীদের বিচার করার আগ পর্যন্ত শহরে বসবাসের অনুপযোগী থাকবে....সকল যুদ্ধাপরাধীর বিচার করলেই শহরের বাতাস বিশুদ্ধ হইবে.....আগামীকাল পটকা ফুটাইয়া আমরা এর প্রতিবাদ করিব....

ব্লগারঃ আমি জানতাম দেশের এই অবস্থাই হবে....এই নিয়া একটা ব্লগ লেকছিলাম....হাউ টু রিমুভ দিস জঞ্জাল ফ্রম ঢাকা....

ফেবুজীবী (মেয়ে)ঃ হাই ফ্রেন্ডস, তোমরা শুনছ, ঢাকা বসবাসের উপযোগী না....তাই আব্বু আম্মুকে নিয়ে দার্জিলিং যাচ্ছি, আমার জন্য দোয়া কর বন্ধুরা.....

ফেবুজীবী (ছেলে)ঃ ওহ, মাইলা....আমি তো ঢাকায় থাকি না ফেসবুকে থাকি....আমার কোন চিন্তা নাই.....

প্রেমিকঃ জান, শুনচ....ঢাকা নাকি বসবাসের উপযোগী না....চল জান আমরা গ্রামে চলে যাব, ওইখানে আমরা ২জন কুড়েঘরে থাকব...ঠিক আছে???

প্রেমিকাঃ ওই তোমার কি মাথায় কৃমি আছে....গ্রামে যাব কেন....যাব সুইজারল্যান্ড....আমি আর তুমি মিলে সার্ফিং করব, ওকে জান....

বারিধারা আবাসনের প্রেসিডেন্টঃ বসবাস উপযোগী থাকব কেমতে??? সব পুলাপাইন লুঙ্গি পইড়া ঘুরে....মাঝে মাঝে লুঙ্গির ঘিট্টু খুইলা যায়....কি লইজ্জা....

ফুটপাতে ভিক্ষা করা ফকিরঃ মানুষ এখন আর আগের মত দানখয়রাত করে না....দান না করিলে একদিন আল্লাহর গজবে এই শহর ধ্বংস হইয়া যাইবে....

পরিবেশবাদীঃ আমরা আগেই বলছিলাম, সকল কারখানা উচ্ছেদ না করলে শহরে বাস করা যাবে না....এই নিয়ে আমরা একটা মানববন্ধনও আয়োজন করছি....কিন্তু ব্যাবসায়ী সমিতির দাওয়াতে গিয়ে পরে আর টাইম পাই নাই....ভবিষ্যতে আবার চেষ্টা করব....

সুশীলসমাজঃ এই দেশে যে মানুষ কিভাবে বেচে আছে তা চিন্তা করেই আমার ঘুম হারাম...বিশ্বাস করেন আমি এই চিন্তা করে খাইতে পারতেছি না পর্যন্ত....কইগো সখিনার মা, এসি টা ছাড়তো, গরমে সিদ্ধ হইয়া গেলাম.....আর একটা আইসক্রীম দিও, সকালে মুরগী খাওনের পরে ডেজার্ট খাই নাই....

জৈনক পাগলঃ বসবাস উপযোগী না তো এইখানে থাকস কেন....যা ফুট নাইলে দিমু ২টা বয়ড়া....

বিঃদ্রঃ স্থান সংকুলান না হওয়াতে ও সময়ের অভাবে সবার মন্তব্য দেয়া সম্ভব হয় নি....3:)

লেখাটি পূর্বে এখানে প্রকাশিত
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×