আজকে প্রায় ১৫বছর পর শবে বরাতের রাতে ঘুরতে বের হইতেছি না.....আগের সেই বন্ধুগুলা কারই কোন খবর নাই....কে কই আছে তাও জানি না....তখন মনে হয় ১০-১১ বছর বয়স....শবে বরাত মানে আমাদের বছরের সেরা দিন....কারন একমাত্র এই দিনই ছিল রাতে বাইরে থাকার অনুমতি.....তাই এই দিনে আমরা ঈদের থেকেও বেশি খুশি থাকতাম.....
ছোট বেলায় এই রাতে মূলত পুরানো মারামারি চলতো.....এক এলাকার পোলাপাইনের বিরুদ্ধে অন্য এলাকার পোলাপাইনের দলগত আক্রমন.....যে যার এলাকাতে বাঘ....মসজিদের আশেপাশেও ঘেষতাম খুব কম....মারামারি শেষ করে সব মসজিদের ছাদে অবস্থান নিতাম....মূলত ওইখানে স্থান পেত ওই দলের থেকে আমরা কত বেশি ভালভাবে মারামারি করতে পারছি....এবং আমাদের দলের কার কি ভুল ছিল....কার ভুলের কারনে আরেকটু মারতে পারি নাই......এর মাঝেই রাত ১২টা বেজে যেত.....
এরপর শুরু হইত বাজি উত্সব......পকেটের টাকা উজাড় করে বাজি ফুটানো হইত....তারপর একসময় বাজির ভান্ডার শেষ হইত কিন্তু আমাদের উত্সাহে ভাটা পড়ত না....এর মাঝে পেটে ঢাকাঢাকি শুরু করত.....খুজতাম কোন মসজিদে কখন বিরিয়ানির পোটলা দিবে.....এমন কোন বার মনে হয় ছিল না যে আমরা ৪-৫ পোটলার নিচে সংগ্রহ করতাম....একটু বড় হবার পরে মাঝে মাঝে বিরিয়ানীর পোটলা করার দায়িত্ব পড়ত আমাদের কাধে.....সে এক বিশাল ব্যাপার...দেশ চালানোও এর থেকে সোজা.....আমরা ব্যাস্ত থাকতাম কোন ভাল মাংসের টুকরা যাতে পেটে না গিয়ে প্যাকেটে না যায়.....প্যাকেটে যাবে সব চর্বি আর হাড্ডি.....এর মাঝে বিশাল একটা মাংসের অংশ অবশ্য মসজিদ কমিটির বাসায় যাইত.....
আজকে ৬ বছর হইছে ঢাকায় শবে বরাত পালন করতেছি.....মাঝে মাঝে ইচ্ছা করে নিজের শহরে গিয়ে কাটাই কিন্তু হয়ে উঠে না....ঢাকায় গত ৫ বছরে শবে বরাতে বিভিন্ন ফ্রেন্ডদের সাথে কাটাইছি....কোন সময় হয়ত যেই মেসে থাকি তাদের সাথে রাস্তায় ঘুরছি, কোন সময় হয়ত ভার্সিটির বন্ধুদের সাথে, কোন সময় অফিসের সহকর্মীর সাথে.....কিন্তু এইবারই একলা পুরা শবে বরাত কাটাব....ভাবতেছি এইবার ফেইসবুক ফ্রেন্ডের সাথে ফেসবুকেই কাটাইয়া দিব শবে বরাত.....
ঢাকায় আসার পরে হালুয়া রুটি খাওয়া হয়ে উঠে নাই....কারন মেসের জীবনে এই হালুয়া রুটি বানানোর কথা বললে বুয়া হয়ত আরেকটি বুয়া চত্ত্বর ঘোষনা দিয়া আন্দোলনে যাইতে পারে.....২ বেলা ভাত রান্না করে যে এইত কম কি.....আগে ছোট বেলায় পুরা মহল্লায় হালুয়া রুটি দেয়া হইত.....আমার কাধে পড়ত বিতরনের দায়িত্ব...নিষ্ঠার সাথে সেই দায়িত্ব পালন করতাম আমি....যদিও শেষের দিকে বিরক্ত লাগলে কিছু হালুয়া রুটি নিজের পেটে চালান করে দিতাম আর কিছু হালুয়া রুটি যারে সামনে পাইতাম দিয়া দিতাম.....হালুয়া রুটির সাধ ভুলেই গেছিলাম প্রায়.....আজকে চা দোকানদার মামা বলল, "মামা একটা জিনিস দিব, চুপচাপ খাইবেন....কোন কথা কইবেন না"....আমি বললাম, "দেন খাই"....দেখি যে হালুয়া আর রুটি....এক সাথে পুরা ১৫ বছরের স্মৃতি মনে করাইয়া দিল এক হালুয়া রুটি দিয়া....বাড়ির কথা, হারিয়ে যাওয়া বন্ধুদের কথা, হালুয়া রুটির কথা সব.....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



