somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনলাইনে প্রতারনার নতুন কিছু ফাঁদ -১

১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশে ইন্টারনেটের ব্যান্ডউইথ ও কম্পিউটার সামগ্রীর দাম কমার সাথে সাথে বাড়ছে এর ব্যাবহার। মানুষ এখন তার দিনের অর্ধেকের বেশি সময় ব্যয় করে অনলাইনে। হয়ত, ফেসবুকে, কিংবা অন্য যে কোন সোশ্যাল সাইটে। সেই সাথে বাড়ছে অনলাইনে আয়ের চিন্তা ভাবনা। কারন অনেকেরই ধারনা অল্প পরিশ্রমে খুব দ্রুত আয় করা সম্ভব। আর মানুষের এই ধারনাকে পুজি করেই প্রতারনার ফাদ পেতে বসে আছে প্রতারকরা। কিছু উদাহরন দেই,

সেইদিন হটাত ফেসবুকের বা পাশে একটা বিজ্ঞাপন দেখে একটা পেজে গেলাম লেখা আছে New Online Jobs(https://www.facebook.com/NewOnlineJobsHere) । তাদের ব্যানার ও প্রোফাইল পিকে লেখা আছে,



“MLM লিডার খুজছি।নতুন অনলাইন ব্যাবসা আসছে। আপনার হাতে যদি ১০০০+ সদস্য থাকে তাহলে আপনি লিডার হতে পারবেন। আর ২০% কমিশন পাবেন। আপনার নাম, মোবাইল নাম্বার সহ আমাদের ই-মেইল করুন। E-mail : [email protected] । মাসে ১০০,০০০ টাকা আয় করুন”
বিজ্ঞাপনের নমুনাতেই বুঝা যাচ্ছে ইহা একটি “খাই, দাই, পালাই” প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের নাই কোন নাম, নাই কোন ফোন নং। শুধু মাত্র একটি ইমেইল এড্রেসের উপর ভর করে টিকে আছে। আর আমরা বাঙালিরাও অল্প কস্টে বিল গেটস হবার আশায় নিজের সবকিছু বিক্রি করে তাদের হাতে তুলে দিতে কার্পন্য করি না। ডেসটিনি, ডুল্যান্সারে আমরা দেখেছি কিভাবে সাধারন মানুষ গুলা প্রতারিত হচ্ছে।


কয়েকদিন আগে একটা পেজে স্প্যামিং দেখলাম। লেখা আছে, “অল্প সময়ে অনলাইনে আয় করুন, http://minitask.tk/index.xhtml”। চিন্তা করলাম গিয়ে ঘুরে আসি। দেখি কি এইটা। গিয়ে দেখলাম, সাইটের নাম minitask.tk কিন্তু ব্যানারে লেখা jokesbook.tk । বুঝলাম, অন্য আরেকটা সাইট ছিল এইটা। এরপর দেখলাম,



“পুরণ হতে চলেছে আপনার বহুদিনের পুষে রাখা স্বপ্ন । আর নয় ফ্লেক্সিলোড ! এবার ২০০ টাকা আয় করুন অতি সহজে মাত্র ৩ টি স্টেপ অতিক্রম করে । নিচে যে কাজগুলো করতে বলা হয়েছে তার একটিও যদি বাদ যায় তাহলে আপনি টাকা পাবেন না ।
Step 1
প্রথমে নিচের পেইজ 4 টিতে লাইক দিন
Page link 1 | Page link 2 | Page link 3 | Page link 4
Step 2
আপনি নিচের ১ নং লিঙ্কে প্রবেশ করুন।তারপর একটি নতুন পেইজ আসবে । সেখানেclick here to continueলেখার উপর ক্লিক করুন ।
১ নং লিঙ্ক
এবার নীচের লিঙ্ক ২ তে ক্লিক করুন ।
লিঙ্ক ২
Step 3
আপনার নাম ও ফোনে নাম্বার দিন তারপর Submit এ ক্লীক করুন”

এইবার কিছু প্রশ্ন।
১. আমি লাইক দিলে আপনি বুঝবেন কিভাবে? কারন আপনি তো আমার নাম আর ফোন নং নিচ্ছেন। আমার ফেসবুক আইডি তো নিচ্ছেন না।
২. আর মোবাইল নং নিলেই যে টাকা পাঠাবেন তার নিশ্চয়তা কি?
৩. তাদের সাথে যোগাযোগের কোন ব্যাবস্থা নেই কেন?
তাহলে তাদের উদ্দেশ্যটা কি??
১. তারা উপরের যেই পেইজগুলোর লিঙ্ক দিয়েছে সেই পেইজ গুলো থেকে টাকা নিয়ে তার বিনিময়ে পেইজে লাইক বাড়ায়।
২. আর আপনার থেকে কৌশলে আপনার নাম ও মোবাইল নাম্বার জেনে নিল। এরপর এটাকে ব্যাবহার করা হবে বিভিন্ন মোবাইল মার্কেটিং এ। মাঝখানে আপনি হলেন বোকা।

এইবার আরও একটি মজার জিনিস দেখাই আপনাদের। “Add Me লিখে আয় করুন” (https://www.facebook.com/events/233825590120092 ) । দেখে চরম মজা পাইছি। বিস্তারিত পড়ুন এই ইভেন্টের।




“যদি আপনি একজন Add Me ফেসবুকার হোন তাহলে এই ইভেন্টে জয়েন করুন। তারপর নিচের নিয়ম গুলো ফলো করুন-

প্রথমে নিচের লিংক গুলোতে ঢুকুন। একটা একটা করে ঢুকতে হবে।

প্রতিটা লিংকে ঢোকার পর পাঁচ সেকেন্ড অপেক্ষা করুন এর পর ডান দিকে উপরে দেখবেন skip ad। ক্লিক করুন তারপর পেজ গুলোতে ভিজিট দিন, লাইক দিন।

১. http://adf.ly/X5R30
২. http://adf.ly/X39B4
৩. http://adf.ly/X38mI
৪. http://adf.ly/X39QZ
৫. http://adf.ly/X51Md
৬. http://adf.ly/X38LW

এর পর নিচের লেখা গুলো কপি করে যেখানে খুশি দিনে প্রতি ঘন্টায় পাঁচবার করে মোট একশবার কপি পেস্ট করুন ডিকশনারি ( Dictionary ) পেইজে।

"add me & লাইক দিন নিচের পেইজ গুলিতে

১. http://adf.ly/X5R30
২. http://adf.ly/X39B4
৩. http://adf.ly/X38mI
৪. http://adf.ly/X39QZ
৫. http://adf.ly/X51Md
৬. http://adf.ly/X38LW

যদি আমাকে add করেন তাহলে আপনিও আয় করতে পারবেন। ধন্যবাদ।"

ব্যাস কাজ হয়ে গেলো।

এরপর আমাদের কাছে নোটিফিকেশন আসবে কার একশবার কপি পেস্ট হয়েছে। প্রতি একশবারের জন্য রয়েছে ৫০ টাকার মোবাইল কার্ড। এবং আমরা আপনাকে মেসেজে জানিয়ে নম্বর নিয়ে পাঠিয়ে দেবো।”

এখন দেখুন ওরা এইটা থেকে কিভাবে লাভবান হবে।
১. তাদের প্রতিটি লিঙ্ক adf.ly তে। তার মানে আপনি যতবার লিঙ্কে ক্লিক করবেন ততবার তাদের একাউন্টে টাকা জমা হবে।
২. যেই পেইজগুলোতে লাইক দিতে বলা হচ্ছে তাদের থেকে টাকা নেয়া হয় লাইক বাড়ানোর জন্য। হয়ত ১০০০ লাইক ৩০০-৪০০ টাকায় বিক্রি হয়।
৩. এরপর প্রতিঘন্টায় ৫ বার করে মোট ১০০ বার একটা পেইজে কমেন্ট দিতে বলা হয়েছে। এর মানে আপনার দ্বারাই আবার সে নিজের মার্কেটিং করে নিল।
৪. “এরপর আমাদের কাছে নোটিফিকেশন আসবে কার একশবার কপি পেস্ট হয়েছে। প্রতি একশবারের জন্য রয়েছে ৫০ টাকার মোবাইল কার্ড। এবং আমরা আপনাকে মেসেজে জানিয়ে নম্বর নিয়ে পাঠিয়ে দেবো।”

আপনার ১০০টা কমেন্ট হইছে নাকি সেটা যদি সে কখনো চেক না করে কিংবা যদি আপনার সাথে যোগাযোগ না করে তাহলে আপনি কি করবেন? কাকে বলবেন?

এইরকমের আরও হাজার হাজার প্রতারক চক্র ঘুরে বেড়াচ্ছে আপনার আশেপাশে। আমার এত বড় ব্লগ লেখার উদ্দেশ্য একটাই, “নিজে প্রতারিত হবেন না, অন্যরাও যাতে প্রতারিত না হয় সেইদিকে খেয়াল রাখুন”। সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য। ভবিষ্যতে আবার চেষ্টা করব এইরকম কিছু চক্রকে পরিচয় করিয়ে দিতে।
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×