পিতা পুত্র ও পরীক্ষার ফল ...
এক বাবা তার ছেলের বেডরুমের পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন , ছেলের রুমের দিকে তাকিয়ে দেখলেন রুমটি একদম সাজানো গুছানো, পরিপাটি ... একটু অবাক হয়ে রুমে ঢুকলেন, দেখলেন বিছানার ওপর একটা খাম, বাবা খামটা হাতে নিলেন আর খুললেন। .... খামটা খুলতেই দেখলেন ছেলের হাতে লেখা একটা চিঠি ....
চিঠিতে লেখা,
' প্রিয়, বাবা. আমি তোমার আর মায়ের সাথে কোনো সিন ক্রিয়েট করতে চাই না , তাই আমি উপমার সাথে বাড়ি ছেড়ে চলে গেলাম, উপমাকে তুমি চিনবে না, ওকে আমি ভালবাসি, ও খুবই ভালো মেয়ে, আমি জানি তোমরা ওকে কোনদিন মেনে নেবে না, কারণ ও আমার চাইতে বয়সে অনেক বড়, আর ও প্রেগন্যান্ট ও , ওর স্বামী ওকে ছেড়ে চলে গেছে , ও আমাকে অনেক ভালবাসে , আমার অনেক খেয়াল রাখবে, তুমি চিন্তা করনা বাবা আমি একদিন ঠিকই ফিরে আসব, সেদিন তোমার অনেক গুলো নাতি পূতি থাকবে, আমাদের জন্য দোয়া কর। আমার বয়স এখন ১৫ , নিজের ভালো মন্দ আমি বুঝি, তাই আমার জন্য চিন্তা কর না, ভালো থেক।
ইতি তোমার ছেলে " সাইফ "
বি : দ্র : আব্বা, উপরে যা যা পরেছ, সবই মিথ্যা কথা ..... আমি আমার বন্ধুর বাসায়, তোমাকে শুধু একটা কথাই বোঝানোর জন্য এই মিথ্যা গুলো বলা যে, পরীক্ষার রেজাল্ট ই জীবনের সবচাইতে খারাপ কিছু না, এর চাইতে অনেক খারাপ কিছুও হতে পারে, ফেইল করাটা তেমন খারাপ কিছু না, তোমার মাথা ঠান্ডা হইলে আমাকে ফোন কইরো, আমি আইসা পড়ব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


