somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২০০৯সালে বিচারবহির্ভূত হত্যা ২০০শ,ধর্ষণ ৪৩৯হত্যা৩জন নারী,সেনা হেফাজতে মৃত্য ৪৭ জন=স্বরাষ্ট্রমন্ত্রীর সন্তোষ প্রকাশ

০২ রা জানুয়ারি, ২০১০ রাত ১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) জরিপে
২০০৮ সালে ১৭৫ জন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হলেও ২০০৯
সালের অক্টোবরেই এ সংখ্যা দুইশ’ ছাড়িয়ে গেছে। সেনা হেফাজতে মারা গেছে ৪৭ জন। রাজনৈতিক সহিংসতা ও আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে ৩৭ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এ সময়ে ১৭৫ জন সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন। পাশাপাশি ৩ জন নিহত হয়েছেন। ধর্ষণের শিকার ৪৩৯ জন নারীর মধ্যে হত্যা করা হয়েছে ৬২ জনকে।

২০০৯ সালে আইন-শৃঙ্খলা সম্পর্কে প্রতিবেদনে বলা হয়, সারা বছরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির তেমন কোন উন্নতি চোখে পড়েনি। দুর্নীতি দমন কমিশনের দুর্নীতিবিরোধী অভিযান ২০০৯ সালে এসে অনেকাংশেই স্তিমিত হয়ে পড়ে বলেও উল্লেখ করা হয়েছে। এরপরওসরকারের গত এক বছরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। বলেছেন, দেশ থেকে সন্ত্রাস দূর করতে সরকার আরো কঠোর হচ্ছে। আত্মীয়-স্বজন কিংবা নিজ দলের কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকলে তাকেও কোন ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি।

শুক্রবার রাজধানীর বাড্ডায় জসীম উদ্‌দীন ইনস্টিটিউটের ভবন উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত সরকারের (তত্ত্বাবধায়ক সরকার) তুলনায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের গত এক বছরে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। সরকার সন্ত্রাসী কর্মকাণ্ড অনেকটা কমিয়ে আনতে সক্ষম হয়েছে। ভবিষ্যতে পরিস্থিতির আরো উন্নতির জন্য সবার সহায়তা কামনা করেন তিনি।

সন্ত্রাসী যেই হোক না কেন তাকে ছাড় দেয়া হবে না জানিয়ে সাহারা খাতুন বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে আমার দলেরও কেউ জড়িত থাকে তবে তাকেও ছাড় দেয়া হবে না। কথা পরিষ্কার, সন্ত্রাসী কর্মকাণ্ডে আমার আত্মীয়-স্বজন জড়িত থাকলে তার ক্ষেত্রেও সরকার কোন অনুকম্পা দেখাবে না।

সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৫৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×