somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্ষমাহীন ক্ষমা

০৪ ঠা আগস্ট, ২০১১ ভোর ৬:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চোখ মেললেই রাশি-রাশি সোনা,বন্ধ করলে অযুত-নিযুত হীরে-পান্না।স্বপ্ন দেথতে হয় নিজের মতো করে,এটাই নিয়ম স্বপ্ন দেখার।আমি ও দেখি আমার মতো করেই...
'৫২' এর রক্তমাখা শার্ট আমাকে ক্রুদ্ধ করে,'৭১' এর রাইফেল আমাকে আলোড়িত করে তুমুল।আমি দেখি একজন আসাদের শার্ট,রাজপথে লুটিয়ে পড়া নূর-হোসেনের উদোম শরীর'স্বৈরাচার নিপাত যাক,গনতণ্ত্র মুক্তি পাক'।

আমি দেখি 'সিডর' এর তান্ডবে লন্ড-ভন্ড জনপদে নূতন প্রাণের জোয়ার,কি এক অসাধারণ প্রাণ শক্তি নিয়ে বেঁচে আছি আমরা!মুগ্ধতার ভাষা হারিয়ে ফেলি আমি,'কি সুন্দর,কি সুন্দর' বলে চেঁচিয়ে এর কতটুকু ই বা প্রকাশ করা যায়!একুশের আন্তর্জাতিকায়ন উপভোগ করি বিহবলের মতো,ফিশফিশানো উচ্চারণে বলি,'আমরা তোমাদের ভুলবোনা'।

আমি আশাবাদী হই '১৫' আগষ্টের খূনীদের বিচার হওয়া দেখে।মনে হয়,নির্মমতার শিকার প্রতিটি আত্মার শান্তি নিশ্চিত হল।মুজিব পরিবারের অংশ হয়ে অনবরত বুঝার চেষ্টা স্বজন হারানোর ব্যাথা কত তীব্র হতে পারে!খুনীদের বিচার প্রক্রিয়ার দ্রুততা এবং স্বচ্ছতায় প্রসন্ন বোধ করি।

দেশে আইনের শাষণ প্রতিষ্টা হল বলে তৃপ্তির ঢেকুর তুলে বলি,'তোমাকে ধন্যবাদ হাসিনা,জাতি আজ মুক্তি পেল এক লজ্জাজনক অধ্যায় থেকে'।

যখন তাকে হত্যা করে তার লাশের টুকরো টুকরো অংশ গুলো ছড়িয়ে দেওয়া হল মেঘনার বুকে,আমার চোখে নুরুল ইসলাম তখন আর সাধারন কোন মানুষ থাকেন না;তিনি হয়ে যান আর একজন শেখ মুজিব,তিনি হয়ে যান অন্যায়ের শিকার হওয়া আর ও একজন মানুষ।তার সন্তান হয়ে যায় শেখ রাসেল আর তার অসহায় স্ত্রীর নাম বেগম ফজিলাতুন্নেসা মুজিব।ন্যায় বিচারের আশায় যাদের চোখে জমে চিক-চিক পানি,নিরাপত্তা হীণতায় যাদের কে ছাড়তে হল তাদের বাস্তু ভিটা।

আদালতের বিচারে খুনী বিপ্লবের ফাঁসির রায় নুরুল ইসলামে কে ফিরিয়ে দেবেনা তার পরিবারের কাছে,যেমনটি দেয়নি মুজিব পরিবারের কাওকে হাসিনা কিংবা রেহানার কাছে।কিন্তু,বাংলাদেশে ন্যায়র শাষণ প্রতিষ্টা হওয়ার এই ঐতিহাসিক রায়গুলো আলোড়িত করে আমাকে।স্বপ্নবাজ আমি ডুবে যাই সুখস্বপ্নে....

'সবগুলো কলঙ্ক মুছে একদিন আমরা ও হব সভ্যতার সম-অংশীদার'।

নাহ!আমাদের আর সভ্য হওয়া হয়ে উঠেনা।সেই খুনি আসামী বিপ্লব একদিন পেয় যায় রাস্ট্রপতির অনুকম্পা,ক্ষমা করা হয় তাকে তার কৃতকর্মের জন্য।রাস্ট্রপতির বদান্যতায় মুগ্ধ হয়ে তাকে জিগ্গেস করতে ইচ্ছা হয়, '২৫'আগষ্ট এ গ্রেনেড হামলায় নির্মম ভাবে নিহত হওয়া তার স্ত্রীর খুনী রাও তার দয়ার সাগরে স্নান করতে পারবে কিনা?'১৫' আগষ্টের বিচার প্রক্রিয়াধীন খুনি রা কি পাবে হাসিনার সহমর্মিতা?

না।

নুরুল ইসলাম প্রধানমন্ত্রীর বাবা ছিলেন না,ন্যায় বিচার পাওয়ার অধিকার তার পরিবারের থাকার কথা ও না।

দু্রাষ্ট্রপতির ক্ষমা ঘোষনা
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১১ ভোর ৬:২১
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১৩

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

জুলাই মিউজিয়ামে ঢুকলে প্রথমেই যে অনুভূতিটি হৃদয়কে স্পর্শ করে, তা হলো- এটা শুধু একটি জাদুঘর নয়; এটা একটি জাতির রক্তাক্ত স্মৃতির সাক্ষ্য।
পরিকল্পনা থেকে নির্মাণ- প্রতিটি পরতে... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

তুমি অমর দিশারী

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১২


তুমি সূর্য কিনারায় উঁকি দিয়েছ বলে-
মা.. তুমি সূর্য আলো!
তোমার জন্মদিনে চাঁদ পৃথিবী হাসছে
আমরা যে গর্বিত গর্বিত-
মা.. তুমি সূর্য আলো;

তোমার অনুশাসন
আমাদের প্রেরণার উড়ন্ত পায়রা
শান্তির জ্বলন্ত মশাল
তোমার জন্ম সাতশত মহীয়ান-
আমরা শুধু গর্বিত... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

জেগে উঠেছে জামাত-শিবিরের রগ কাটা বাহিনী

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ২:০৫



গণ অধিকার পরিষদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে জামায়াত-শিবির।

কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেছেন, তাঁদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।... ...বাকিটুকু পড়ুন

×