somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চুকলি কাটার একাল এবং সেকাল

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক আপাকে চিনি।খুবই মাই ডিয়ার প্রকৃতির এবং আশেপাশের সব মানুষের উপকার করার জন্য উদগ্রীব থাকেন সবসময়।যারা যারা উনার কাছ থেকে উপকার পেয়েছেন সবার জীবনই কম-বেশী ধন্য হয়েছে।
মনে করুন উনার বান্ধবীর বাচ্চা জন্মের পর-পরই মারা গেল।তো,এই আপা সেই বান্ধবীর শশুরবাড়ির লোকজনের সামনে সমবেদনার সুরে হয়তো বলে বসলেন-
'আহারে,বেচারার কপালটা কত খারাপ দেখসেন,বিয়ার আগে একটা বাচ্চা হইলো সেটাও মারা গেলো আর এখন বিয়ার পরেরটাও মারা গেল।ইয়া আল্লাহ,তুমি এই মেয়েটার সাথে এ কোন খেলা খেলছ?'

এরকম বন্ধু থাকলে আপনার আর শত্রু লাগবেনা এটা গ্যারান্টেড।

আর এক পরিচিত ভাবি আছেন,ওনার আবার 'শো অফ' করা মানুষজন একদমই পছন্দ হয়না।হয়তোবা কোন অনুষ্ঠানে দেখা হল।বলবেন,'দেখলা,গুচ্ছের সব টাকা খরচ করে এত মানুষ দাওয়াত করে খাওয়াচ্ছে।মানুষকে দেখানোর জন্য যে এত টাকা খরচ করলি সেটা কি আর আমরা বুঝিনা?
আচ্ছা তুমিই বল,তোমার ভাইয়ের যে পরিমান টাকা-এরকম দু' চারটা অনুষ্ঠান তো আমরা চাইলে প্রতি মাসেই করতে পারি,পারি কিনা বল?'
-জি ভাবি,অবশ্যই পারেন।
এই বয়সে যেই কাপড়-চোপড় গুলা পরসে,এইগুলা তারে মানাইসে বল? টাকা থাকলেই হয়না,রুচি ও থাকা লাগে।
-জি ভাবি।
আমার ওয়ার্ডরোব এর কাপড় দেখলে তো এই বেটি আমার সামনে আর কখনো কাপড় পরেই আসার সাহস করবেনা।
-থাক ভাবি তাইলে আর দেখানোর দরকার নাই।শেষে একটা কেলেংকারি অবস্থা হয়ে যাবে।

তো এই ভাবির কল্যানে আশেপাশের পরিচিত সবারই ভাইয়ার টাকা-পয়সার পরিমানের ব্যাপারে একটা ধারনা হয়ে গেছে।উনি তো আর জানাতে চান না-মানুষজনের অকারন 'শো অফ' করাটা পছন্দ হয়না জন্যই বাধ্য হয়ে জানাতে হয়।

এই দুইটা ঘটনাই আসলে মানুষের পিছে 'চুকলি কাটা' বা 'বিচিং করা'র মডার্ন এবং স্মার্ট একটা পথ।
এ প্রসংগে চে গুয়ে ভরা বলেছেন,'বিচিং করা বিপ্লবেরই অংশ'।(কবে আর কোথায় বলসে এটা জিগাইয়েননা প্লিজ)

ডিসক্লেইমার:
উপরের দুইটা ঘটনাই সম্পুর্ন কাল্পনিক।জীবিত অথবা মৃত কারো সাথে পুরো অথবা আংশিক ঘটনা মিলে গেলে কমেন্টে বা বাস্তবে মুখোমুখি হলে ঘ্যান-ঘ্যান না করার জন্য বিনীত অনুরোধ রইল।


৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×