somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গুমাহত

২৪ শে মে, ২০১৪ বিকাল ৫:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-এখন কি আর আগের মতো চড়ুই পাখি দেখা যায়?
-নাতো ভাই,আমি তো এখন আর কাক ছাড়া কোনো পাখি-ই দেখিনা। আসলে কাক ও তো এখন আর দেখা যায়না।
-তুই কি জানিস,চড়ুই পাখিগুলো হারিয়ে যাওয়ার পিছনে যে মোবাইল রেডিয়েশন দায়ী?

আমি চোখ কপালে তুলে বললাম,হায়াল্লা,বলেন কি?এই বাচ্চা-বাচ্চা চড়ুইগুলা মোবাইল কোম্পানির কী এমন ক্ষতি করলো কাশেম ভাই? মোবাইল রেডিয়েশন দিয়ে এদেরকে এইভাবে গুম করার মানেটা কি? এই ঘটনার সাথে আমার মনে হয় র্যাবের একটা হাত আছে ভাই,মোবাইল কোম্পানির টাকা খেয়ে রেডিয়েশন দিয়ে চড়ুইগুলা গুম করে ফেলতেসে।

কাশেম ভাই মন খারাপ করে বললো,তোদের মতো অশিক্ষিত মানুষদেরকে কিছু বলাটাই ঠিকনা।বলি একটা আর বুঝিস আরেকটা। কিসের মধ্যে কি ঢুকাইলি! আমি বলছি বিজ্ঞানের কথা আর তুই এর মধ্যে র্যাব,গুম এগুলো ঢুকায়ে দিলি?

'স্যরি ভাই,আগে যদি একটু ঈঙ্গিত দিতেন যে এইটা হইলো বিজ্ঞানোলচনা তাইলে বুঝতে সুবিধা হইতো।' মাথা চুলকাতে চুলকাতেই বললাম,'আরেকটু বিজ্ঞানের কথা বলেন ভাই,এখনতো কেউ আর আগের মতো বিজ্ঞানালোচনা করেনা।সেই যে ছোটেবলায় শিখসিলাম, পৃথিবী সূর্য্যের চারপাশে ঘুরে এরপর থেকে আমার জীবনে আর কোনো বিজ্ঞান পাই নাই।'

দীর্ঘশ্বাস নিয়ে বললাম,'বিজ্ঞানও যে এভাবে গুম হয়ে যাবে সেটা আগে জানলে কিছু বিজ্ঞান শিখে রাখতাম,এখন কাজে লাগতো।আপনার কথাগুলা বুঝতে সুবিধা হইতো।বলেন ভাই, বিজ্ঞানের দোষটা কি,বিজ্ঞানকে কেনো এইভাবে গুম হইতে হইলো?'

কাশেম ভাই এবার রেগে গেলেন।চোখ-মুখ লাল করে আমার দিকে তাকিয়ে আছেন,বুঝা যাচ্ছে অসম্ভব রেগে গিয়েছেন। তারপর কিছু না বলে বসা থেকে উঠে হাঁটা ধরলেন।

হঠাৎ করে উনার রেগে যাওয়ার কারনটা ধরতে পারলামনা। বিজ্ঞান নিয়ে আমার আগ্রহে তো কোনো ঘাটতি ছিলোনা এবার।চড়ু্‌ই,বিজ্ঞান,মোবাইল রেডিয়েশন কোনটার উপর জোর দিলে যে উনার রাগ পানি হবে,সেটাও বুঝতে পারছিলামনা।

দু'দিন পর কাশেম ভাইয়ের সাথে আবার দেখা।কাছে গিয়ে সালাম দিয়ে বললাম,ভাই বিজ্ঞান শিখতে আসছি।ওইদিন তো ঘটনাটা শেষ করলেন না। গ্রামীন ফোন যে এইভাবে মোবাইল রেডিয়েশন দিয়ে চড়ুই গুম করে ফেলতেসে এটার তো একটা বৈজ্ঞানিক সমাধান দরকার,কি কন?

কাশেম ভাই এবারো কোনো কথা না বলে অন্যদিকে হাঁটা শুরু করলো।আমিও হাল না ছেড়ে উনার পিছে পিছে হাঁটা ধরলাম।অনেকদিন তো অশিক্ষিত থাকলাম,এবার একটু বিজ্ঞানটা শিখা দরকার।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১৩

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

জুলাই মিউজিয়ামে ঢুকলে প্রথমেই যে অনুভূতিটি হৃদয়কে স্পর্শ করে, তা হলো- এটা শুধু একটি জাদুঘর নয়; এটা একটি জাতির রক্তাক্ত স্মৃতির সাক্ষ্য।
পরিকল্পনা থেকে নির্মাণ- প্রতিটি পরতে... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

তুমি অমর দিশারী

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১২


তুমি সূর্য কিনারায় উঁকি দিয়েছ বলে-
মা.. তুমি সূর্য আলো!
তোমার জন্মদিনে চাঁদ পৃথিবী হাসছে
আমরা যে গর্বিত গর্বিত-
মা.. তুমি সূর্য আলো;

তোমার অনুশাসন
আমাদের প্রেরণার উড়ন্ত পায়রা
শান্তির জ্বলন্ত মশাল
তোমার জন্ম সাতশত মহীয়ান-
আমরা শুধু গর্বিত... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

জেগে উঠেছে জামাত-শিবিরের রগ কাটা বাহিনী

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ২:০৫



গণ অধিকার পরিষদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে জামায়াত-শিবির।

কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেছেন, তাঁদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।... ...বাকিটুকু পড়ুন

×