somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অসম্ভব রকমের প্রিয় ব্লগার আকাশ -পাগলা ও তার ব্লগ নিয়ে আমার নিজস্ব অনুভুতি

২৮ শে মে, ২০১২ রাত ১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রথমেই একটা কুইজ।
বলুন ত বাংলার কোন গোয়েন্দা চরিত্র কোকেন নেয়?B-)B-)B-)B-)
কি পারছেন না ?
আরে সে ত বাংলার বিখ্যাত গোয়েন্দা বাড়িজ !!!
বাড়িজ সম্পর্কে জানতে চাইলে
ঝকমারী গোয়েন্দা গল্পঃ বান্টি খুনের কেস
গোয়েন্দা বাড়িজ এর স্রষ্টা আকাশ পাগলা অনেক বিষয় নিয়ে লিখেছেন ।
তবে আকাশ - পাগলার মেধার সাবলীল প্রকাশ পাওয়া যায় তার গল্পে আর মন্তব্ব্যে ( ২-১ টা গল্প অবশ্য আমার কাছে হাল্কা লেগেছে ) । আমি আকাশ - পাগলার সেই প্রতিভারই মুগ্ধ পাঠক । ও হ্যাঁ , তার থিসিস এর ও জবাব নেই ! এত কিভাবে ভাবতে পারে ! আকাশ - পাগলার প্রতি মুগ্ধতা প্রথম তৈরি হয়েছিল এই থিসিস অংশ পড়েই । এর লিঙ্ক -থিসিস খসড়াঃ Theories to control minds

আমার দৃষ্টিতে তিনি একজন পরিপূর্ণ ব্লগার । তার সবচেয়ে বড় গুণ তিনি পাঠক মন কে যেভাবে ধাবিত করতে চান সেভাবে পারেন । একটা উদাহরণ দেই। তার ""সিগারেট নিয়ে এত্তগুলা ১৮+++ জোক্স"" নামক একটা পোস্ট আছে । আমার ত খুব খারাপ লাগলো আমার প্রিয় ব্লগার সিগারেট এর জোকস নিয়ে পোস্ট দিল !! আর সাবজেক্ট খুজে পেল না!! X( পোষ্ট পড়ার পর আমার অন্য অবস্থা । সেখানে মুগ্ধতা ও স্রদ্ধা ।গল্প লিখাতে তার দারুন মুনশিয়ানা । গল্পগুলো কাঠামো ও ধরণে বৈচিত্রময় এবং লিখার ধরনের উপর পরীক্ষা - নিরীক্ষাও অব্যাহত ভাবে চালিয়ে গেছেন । তার গল্পগুলো শুরু হতে শেষ পর্যন্ত পাঠকের আকর্ষণ ধরে রাখতে পারে এবং শেষ করার পর হতাশ হতে হয় না । সবচেয়ে ভাল লাগে যে ব্যাপারটা নতুন কিছু করার প্রচেষ্টা তার ভিতর সবসময়েই থাকে । সন্দেহ নেই চর্চা চালিয়ে গেলে আমাদের সাহিত্য তার কাছ থেকে অবশ্যই কিছু পাবে । সে যোগ্যতা তার আছে ।

তার লিখাগুলো এবং মন্তব্য গুলো পড়ে কখনো খুব হেসেছি | কখনো চোখের কোণে পানি চলে এসেছে টের ও পাইনি । কখনো স্তব্ধ হয়ে গেছি ।কখনো খুব অবাক , বিস্মিত - হয়ে গেছি । আরে ! এভাবে ত আমি ভাবিনি! কখনো উনার মন্তব্য এ চিন্তার নতুন খোরাক খুজে পেয়েছি । তারুণ্যের সাবলীলতা ও ভিন্ন রকম কিছু ভাবার ক্ষমতা দুটোই তার ভিতর সমানতালে উপস্থিত । উনার মন্তব্য গুলা হতে আমি অনেক কিছু শিখেছি । আমি জানি সামনেও অনেক কিছু শিখতে পারব ।






চিন্তাশক্তির সচ্ছতা, দৃঢ়তা, শক্তিময়তা আমাদের অধিকাংশ মানুষের মধ্যে উপস্থিত । এ জন্য একবার আব্দুল্লাহ আবু সাইদ স্যার দুঃখ করে বলেছিলেন, আমাদের দেশের লোকদের বয়সই শুধু বাড়ে, ৬০ বছর বয়সী লোকদের বোধশক্তি ১২ বছর বয়সি ছেলেদের মত । আর ঠিক এ জায়গাটাতেই আকাশ- পাগলার চিন্তাশক্তির দৃঢ়তা ও শক্তিময়তার সবল সক্রিয় প্রকাশ আমাকে শুধু মুগ্ধই করে না , আশান্বিত ও করে । আমাদের অনেক আকাশ - পাগলা দরকার, যারা ভিন্নরকম ভাবতে পারে ।

নিজেকেই প্রস্ন করলাম । আকাশা - পাগলা আমার এত প্রিয় কেন ? উত্তর এল - তার লিখা আমার হৃদয়কে দারুনভাবে স্পর্শ করেছে । প্রিয় এই ব্লগার কে নিয়ে অনেক দিন ধরেই পোষ্ট লিখার তাগিদ অনুভব করছিলাম । কিন্তু গুছিয়ে লিখা হচ্ছিল না । আজ অনেক ভাল লাগছে । নিজের কাছে নিজের দায় মুক্তি হল ।
প্রিয় ব্লগার কে একটা কথাই বলবার আছে - আপনার আর ও অনেক কিছু দেবার আছে । সেদিক থেকে পাঠক কে বঞ্চিত করবেন না ।
নতুন ব্লগার যারা আকাশ - পাগলার সাথে পরিচিত হননি
তাদের জন্য উনার ব্লগের লিঙ্ক- আকাশ_পাগলা
আকাশ পাগলা উনার ব্লগে লিখেছেন - আমি ত এমনই !! হ্যাঁ আপনি ত এমনই !!!:):):)
পোস্টের এখানেই ইতি ।
বিশেষ দ্রষ্টব্য ও বোনাস -
ইতিপূর্বে স্বাধিকার ভাইকে নিয়ে লিখা-ভাল লাগা এক ব্লগার- স্বাধিকার ও তার ব্লগ ব্যবচ্ছেদ

আমার কাছে আকাশ - পাগলার যে পোষ্ট গুলা সবচেয়ে ভাল লাগছে তার মধ্যে ১০ টা পোস্টের লিঙ্ক দিলাম ।
১)যে পোস্টটা পরে শুধুই হেসেছি :D:D:D:D আপ্নিও হাসবেন প্রমিজ

সুশীল ম্যাডোনার গানের বাংলা অনুবাদ – ইরোটিকা (চরম ১৮+);):P:P
২) যে পোস্ট টা পড়ে মন খুব খারাপ হয়েছিল চোখের কোনে চলে এসেছিল পানি
আপনি বাংলাদেশী না? এত গর্ব কীসের আপনার?
৩)গল্পঃ বসন্ত শেষে
8)সিগারেট নিয়ে এত্তগুলা ১৮+++ জোক্স। ভাল না লাগলে হিট ফেরৎ B-)B-)B-)
৫)তারা আসলে লুল !! (ট্রাকভর্তি নারীবাদী ডায়লগে ভর্তি)/:)/:);
৬) যে গল্পটা পড়ে কিছুক্ষণের জন্য বাকরুদ্ব ছিলাম
গল্পঃ শ্যাওলা মানব
৭) আমার খুব প্রিয় একটা গল্প এমন গল্প আকাশ- পাগলা লিখল কেমনে !!
গল্পঃ স্থবির সময়
৮) হয়ত অনেকের মতের সাথে মিলবে না কিন্তু তার ভাবনা টা আমাকে চমৎকৃত করেছে । পাগলা এত দিকে ভাবে কেমনে !
বিজ্ঞানের থিওরী এবং টাইম মেশিনের সম্ভাবনা এবং অন্যান্য (নাস্তিকদের অনেক প্রশ্নের উত্তর)
৯) আকাশ - পাগলার ব্যক্তিগত থিসিস ! আপনাদেরও পড়ার আমন্ত্রণ ।
থিসিস খসড়াঃ Theories to control minds
১০)ফ্যান্টাসীঃ দেয়ার ওয়াজ আ চান্স

সবাইকে ধন্যবাদ ।
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০১২ রাত ১:৪০
১০টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×