অমিত সম্ভাবনার এই দেশকে নিয়ে আমার সপ্নের শেষ নেই। আমার অবসর সময়টা আমি এই দেশকে নিয়ে সপ্ন দেখতে ভালবাসি। দেখি একটি উন্নত বাংলাদেশ, আমার সপ্নের বাংলাদেশ। আমার এই দেশটা একটি উন্নত দেশ হবে যখন
আমাদের নিজস্ব একটি ইঞ্জিন কারখানা থাকবে। যেখানে তৈরি হবে আমাদের প্রযুক্তির ইঞ্জিন। বিদেশের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না আর আমাদের। এই অটো ইঞ্জিন ব্যবহারের ক্ষেত্র থাকবে ব্যাপক। মোটর গাড়ি থেকে শুরু করে বিমানের ইঞ্জিন সব তৈরি হবে আমাদের ফ্যাক্টরিতে ।
আমাদের থাকবে নিজস্ব একটি মোটর গাড়ি তৈরি কারখানা। প্রতিবছর রি-কন্ডিসান গাড়ি আমদানিতে আর ব্যয় করতে হবে না। কারখানায় প্রস্তুত হবে সল্প মুল্যের সাশ্রয়ী মোটর গাড়ি। বাচবে দেশের মুদ্রা। আর আমাদের গাড়ি রপ্তানি হবে পৃথিবীর সকল দেশে।
উন্নত একটি দেশের জন্যে আর যা চাই তা হল আমাদের থাকবে একটি বিখ্যাত রাসায়নিক কারখানা। সামান্য প্যারাসিতামল থেকে শুরু করে যেখানে প্রস্তুত হবে সকল রাসায়নিক পদার্থ । আর নির্ভর করতে হবে না মার্ক জার্মানির উপর। দেশের সকল সিমেন্ট কারখানা, রঙ কারখানা, অউশুদ কারখানার সকল কাচামাল তৈরি হবে আমাদের কারখানায়। হাজার কোটি টাকার রাসায়নিক দ্রব্য আর আমদানি করতে হবে না।
অমিত সম্ভাবনার এই দেশের থাকবে পর্যাপ্ত পাওয়ার প্ল্যান্ট। লোডশেডিং বলতে কিছু থাকবে না। বাড়তি বিদ্যুৎ থাকবে। শুদুমাত্র একটি উৎসের উপর নির্ভর করব না আমরা। আমাদের থকবে সৌর বিদ্যুৎ, বায়ু বিদ্যুৎ, জৈব প্রযুক্তির বিদ্যুৎ, আর অবশ্যই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। ১৭ কোটি মানুষের এই দেশে প্রতিদিন যত বর্জ্য হয় তা মাইক্রো অরগানিজম দারা ভাঙলে ব্যাপক মিথেন প্রস্তুত হয়, তা আমরা কাজে লাগাতে পাড়ি । অবশ্যই আমরা এগিয়ে যাব।
আমাদের থাকবে উন্নত প্রযুক্তির কম্পিউটার তৈরির কারখানা। যেখানে প্রস্তুত হবে কম্পিউটারের সকল যন্ত্রাংশ। তথ্য প্রযুক্তির শুদু হার্ডওয়্যার ই নয় সফটওয়্যার প্রস্তুতিতেও আমরা কার মুখাপেক্ষি হব না। আমাদের সেলফোন আমরাই তৈরি করব। আর সেই সেলফোনে থাকবে আমদের অপারেটিং সিস্টেম। দেশের টাকা আর বাইরে যাবে না। আমরা রপ্তানি করব সব।
আমাদের থাকতে হবে নিজস্ব স্যাটেলাইট। আর সেই স্যাটেলাইটে আমাদের যোগাযোগ ব্যবস্থা থাকবে সবচেয়ে উন্নত। বছর শেষে অন্যের স্যাটেলাইট ব্যবহার করার জন্যে আর অতিরিক্ত টাকা খরচ করতে হবে না। আমরা আমাদের স্যাটেলাইট ভাড়া দেব অন্য দেশকে।
পর্যাপ্ত তৈল বীজ, খাদ্যশস্য থাকবে আমাদের। মাছের উৎপাদন হবে আশানুরূপ। বাড়তি খাদ্য রপ্তানি করব বিদেশে। কোন পতিত ভুমি থাকবে না, ডোবাতেও মাচ চাষ হবে। ফল হবে পর্যাপ্ত। আমদানির কথা চিন্তা করতে হবে না।
আর আমাদের থাকবে একটি সুন্দর শিক্ষা ব্যবস্থা। পৃথিবীর সকল দেশের ছাত্ররা এইদেশ থেকে ডিগ্রি নেওয়ার জন্যে উদগ্রীব থাকবে। শিক্ষা হবে জ্ঞান নির্ভর, মুখস্ত নির্ভর নয়। শিক্ষা হবে প্রায়োগিক, থিওরি নয়। মূল্যায়ন হবে কোন সমস্যার সমাধান নির্ভর, গৎবাঁধা পরীক্ষা নির্ভর নয়।
আমাদের থাকবে সুন্দর ব্যাংকিং ব্যবস্থা। যেখানে মহাজনী সুদের ন্যায় চড়া সুদ থাকবে না। আমাদের অর্থনীতিবিদরা হবে সরবশেস্থ অর্থনীতিবিদ। সুদের হার কখনই দুই অংকের ঘর পেরুবে না। ৮০% বিনিয়োগ হবে শিল্পে। ব্যংক হবে নির্ভরতার প্রতীক। মুল্যস্পিতি বলতে কিছু থাকবে না। দ্রব্য মূল্য থাকবে স্থিতিশীল।চাহিদার তুলনায় যোগান থাকবে পর্যাপ্ত। বেশি ও নয়, কম ও নয়।মূল্য থাকবে স্থির।
হ্যা, আমি দেখি আরও অনেক কিছু। যখন জেগে উঠি, তখন ভাবি এত দুর্নীতি, এত এত............. তারপর ও এই দেশটা নিয়ে সপ্ন দেখতে আমার ভাল লাগে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


