somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নতুন মূখ নতুন সরকার এবং জনগনের প্রত্যাশা

০৯ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৭:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



৩২ জনের মন্ত্রীসভা শপথ গ্রহণ করলো গত মঙ্গলবার। এর মধ্যে ২৮ টি নতুন মুখ। এবারই মনে হয় এত বেশী নতুন মূখ নিয়ে মন্ত্রীসভা গঠিত হলো। এটিকে অভিজ্ঞমহল ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। বলছেন নতুনরা বরাবরই ভালো কাজ করেন। এটি জোট সরকারের প্রাক-নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুত কর্মসূচী বাস্তবায়ন সহজতর করবে। শেখ হাসিনা মন্ত্রী পরিষদ গঠনে এবার সাহসী ভূমিকাই গ্রহণ করলেন। প্রবীণ পন্ডিতদের বাদ দিয়ে গঠন করলেন মন্ত্রী পরিষদ। কারো সন্তুষ্টি-অসন্তুষ্টির তোয়াক্কা করেননি। বাংলাদেশের জনগনও মন্ত্রী পরিষদে নতুন মূখ দেখে স্বস্তিবোধ করছেন। ’পুরনো চাল ভাতে বাড়ে’ এ কথা সত্য হলেও বাংলাদেশের রাজনীতিবিদদের বেলায় এ প্রবাদটি একেবারই অকার্যকর। অতীতের ইতিহাস তা-ই বলে। আওয়ামী লীগ’র প্রবীণ নেতাদের নিয়ে এমনিতেই অভ্যন্তরীন অসন্তুষ্টি দীর্ঘ দিনের। এবারের মন্ত্রী পরিষদ গঠনের মাধ্যমে পুরনো রাহুর কবল থেকে দেশ রক্ষা পাবে। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু কে মন্ত্রী পরিষদে না রাখায় ওই দুই দলে এবং চট্টগ্রাম’র ব্যবসায়ী নুরুল ইসলাম বিএসসি কে না রাখায় ব্যবসায়ীদের মধ্যে কিছুটা অসন্তোষ বিরাজ করছে। নতুন মন্ত্রী পরিষদ যথাযথ দায়ীত্ব পালনে পারঙ্গমতার স্বাক্ষর রাখলে এ ধরনের অসন্তোষ দীর্ঘস্থায়ী হবে না। বিরোধী দল বিএনপি নতুন সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়েছে। কথা এবং কাজে মিল থাকলে বিএনপি বিরোধী দল হিসেবে দ্বিতীয় সরকার’র মর্যাদায় অসীন হবে। কেননা একটি গণতান্ত্রিক দেশে প্রধান বিরোধী দল উন্নয়ন সহযোগী এবং ছায়া সরকারের দায়িত্ব পালন করে। অতীতে বাংলাদেশের কোন বিরোধী দলই তার এই পরিচয় তুলে ধরতে পারেনি। বিএনপি এবার সে সুযোগ নিতে পারে। এটি তার বর্তমান অবস্থানের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। জোট সরকারের সম্মুখে অনেক কাজ। এ মুহুর্তে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি প্রাসঙ্গিক কারণে আলোচনায় তুঙ্গে। এ কাজটি করা নতুন সরকারের জন্য জনগনের কাছে একটি পরীক্ষা। এটিতে ফেল করা জনগন মানবেনা। আবার রয়েছে মানুষের মৌলিক চাহিদার বিষয়টি। অতএব নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক। এখন সবার দৃষ্টি প্রত্যাশা বাস্তবায়নের দিকে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×