somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাউথ এশিয়ান এন্টিটেররিস্ট টাস্কফোর্স গঠনের বিকল্প নেই

২৯ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৪:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




সন্ত্রাস ঠেকাতে ’সাউথ এশিয়ান এন্টিটেররিস্ট টাস্কফোর্স’ গঠনের চিন্তা-ভাবনা করা হচ্ছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ নানা দিক থেকে। এ উদ্যোগের ফলে দক্ষিন এশীয় দেশগুলোর মধ্যে একটি প্রশাসনিক যোগ-সূত্র তৈরী হবে। বিশেষ করে অপরাধ প্রবন দেশগুলো নিজেদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করাসহ আন্তর্জাতিক অপরাধ চক্রের ঘাটি চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে পারবে। প্রধানত এ অঞ্চলে বিরাজিত জঙ্গিবাদ নির্মূলে এধরনের যৌথ উদ্যোগ অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে। মনে রাখতে হবে জঙ্গিদের কোনো দল, বর্ডার,সীমারেখা নেই। কোন ধর্মও জঙ্গিবাদ সমর্থন করে না। এসব জঙ্গিবাদীদের মূলোৎপাটনে যা যা করা দরকার তা করতে বাংলাদেশ সরকার এ টাস্কফোর্সকে অত্যন্ত জরুরী মনে করছে। এ বিষয়ে এশিয়ার অন্যান্য দেশের সাথে যোগাযোগও করছে। এশিয়ার অন্যান্য দেশও এ বিষয়ে চিন্তাভাবনা করছে। স¤প্রতি বোম্বেতে ঘটে যাওয়া হামলার কারনে ভারতও এরকম কিছু করার কথা ভাবছে। পাকিস্তান এবং ভারতের মধ্যে বিষয়টি নিয়ে এখনো বাকযুদ্ধ চলছে। দু’দেশের উচিত হবে সমঝোতার ভিত্তিতে আপরাধ দমনে দ্রুত প্রস্তাবিত টাস্কফোর্স গঠন করা। এতে করে দু’দেশের নিজস্ব দায়িত্ববোধ তৈরী হবে আপরাধ নির্মূল বিষয়ে। কোন দেশ ইচ্ছে করলেই অভ্যন্তরে কোন সন্ত্রাসী চক্র লালন করতে পারবে না। কেননা টাস্কফোর্স টি গঠনের মাধ্যমে অন্তর্ভূক্ত প্রত্যেকটি দেশেরই জবাবদিহিতা তৈরী হবে। নিজ নিজ দেশে অপরাধ নিমূল বিষয়ে প্রত্যেকটি দেশেরই জোরালো উদ্যোগ থাকবে। এতে করে নিরাপদ রাষ্ট্র নিশ্চিত করার সাথে সাথে তৈরী হবে অপরাধ মুক্ত দক্ষিণ এশিয়া। টাস্কফোর্স টি গঠিত হলে প্রতিটি দেশের মধ্যে তৈরী হবে সৌহার্দ্যপূর্ণ আচরন। বিশেষত কোন একটি দেশের পার্শ¦বর্তী দেশেই অবস্থান করে আন্তর্জাতিক অপরাধ চক্র। সে হিসেবে ফোর্স গঠনের মাধ্যমে পার্শ¦বর্তী দেশের সাথে সুসম্পর্ক তৈরী হলে বড় ধরনের এ আশংকা থেকেও একটি দেশ রক্ষা পাবে। অতএব বাংলাদেশ সরকার তথা দক্ষিণ এশিযার দেশগুলোর উচিত অচিরেই ’সাউথ এশিয়ান এন্টিটেররিস্ট টাস্কফোর্স’ গঠন করা।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×