somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তবুও স্বপ্ন দেখার দিন ফুরায় না

১১ ই জুলাই, ২০০৬ সকাল ৮:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অন্যদের কথা জানি না, আমি দেশের বর্তমান পরিস্থিতি দেখে খুবই হতাশ এবং চিন্তিত। একদল আছে যারা চুষে খাচ্ছে, অন্যদল চুষতে পারছে না বলে চেঁচাচ্ছে আরেকদল কি করতে পারছে না বলে হাহুতাশ করছে। আমি তৃতীয় দলে, রাজনীতিতে অনাগ্রহী, নোংরা খেলা। তাই রাজনীতিবিদদের গালি দিয়েই উদ্ধার আর কাকে ভোট দেব ঠিক না করতে পেরে ভোটের দিন নাক ডেকে ঘুমাই।

কিচ্ছু হবে না এই দেশের, তবুও সব কিছুই একটা শেষ আছে। আরব্য রজনী শেষ হইবো না, হইবো না করেও এক হাজার রাত পার হয়েও একতম রাতে শেষ হলো। তেমনি মাঝে মাঝে মনে হয় হয়তো 35 বছরে ঠিক হয়নি তো কি হয়েছে, আগামী 35 বছরে হয়তো ঠিক হবে। হয় না ... কিচ্ছু হয় না, যেই দিন থেকে শুভ দিনের সূচনা হবে, সেই দিন কখনই আসে না।

মাঝে মাঝে আশায় বুক বাধিঁ, স্বপ্ন দেখি। গতকালের (লেখাটা গতকাল শুরু করেছিলাম, শেষ করতে পারি নাই) পত্রিকার আনাচে কানাচে হাতড়ে বেড়িয়ে একটা খুব ভাল খবর পড়েছি। যাক দেশ গোল্লায় যাচ্ছে না। উত্তরবঙ্গের কোন এক স্থান থেকে তিনজন A পেয়েছে যারা পেশায়
রিক্সাচালক। সারাদিন রিক্সা চালিয়ে কখন পড়েছে, কখন খেয়েছে সহজেই অনুমেয়।

একজন বলেছে কেরোসিনের দাম বেড়ে যাওয়ায় বেশি রাত পযনর্্ত পড়তে পারিনি নতুবা অবশ্যই A+ পেত। অন্যজন বলেছে পরীক্ষা পাসের খুশিতে অন্যদের মিষ্টি খাওয়ানোর পয়সা ছিল না, এক দোকানদার তাকে ডেকে মিষ্টি খাইয়েছে। প্রথম আলো'তে লেখাটা পড়ে নিজের আবেগকে সামলে রাখতে পারি নাই, গলা ভারী হয়ে এসেছিল।

রিক্সাওয়ালা বলে যাদের অগ্রাহ্য করি তারাই যদি বেঁচে থাকার স্বপ্ন দেখতে পারে তাহলে আমরা সবাই মিলে কেন একটা সোনালী দিনের স্বপ্ন দেখতে পারছি না।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৬)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৮ ই মে, ২০২৬ সকাল ৭:০১



সূরাঃ ১৬ নাহল, ৯৩ নং আয়াতের অনুবাদ-
৯৩। আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে এক উম্মাত (একজাতি) করতে পারতেন, কিন্তু তিনি যাকে ইচ্ছা বিভ্রান্ত করেন এবং যাকে ইচ্ছা হেদায়াত দান করেন।... ...বাকিটুকু পড়ুন

সীমিত মগজ, লিলিপুটিয়ান, ডোডো পাখি (সৌজন্যে - চাঁদগাজী)...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৮ ই মে, ২০২৬ সকাল ১১:২৯



১. যেনা করব আমরা, ৫০১-এ যাব আমরা, পার্কে যাব আমরা। তুমি তো আলেম। তুমি কেন যাবে? তুমি তো ইসলামের সবক দাও সবাইকে। তুমি মাহফিলে কোরআন, হাদীস বয়ান কর। তুমি... ...বাকিটুকু পড়ুন

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

×