আমরা বাজ্ঞালীদের একটাই প্রবলেম। আমরা কাজের চেয়ে কথা বলি বেশি আর যেটুকু কাজ করি কাজের কাজ করি না।
বৃটেনে সারাদিন খেটে যা কামাই হয়, তা হাতে আসার আগেই 1/3 অংশ সরকার কেটে নেয় আয়কর ও অন্যান্য কর হিসেবে আর আমাদের দেশে পয়সা হাতে আসার পর সরকার কর চায়, আমরা দেই না। সেই কালো টাকায় দালান-কোঠা করি বলে আমাদের কোন চিন্তা নাই। আমাদের সমাজের ছোট একটা প্রবলেম তুলে ধরলাম আমাদের ফালতু কাজে সময় নষ্ট করার পেছনে।
সামহোয়্যারইন বাংলায় ব্লগ লিখতে দিয়ে কত যে ভাল কাজ করেছে তা সবাই স্বীকার করবেন, অনেকের কাছে আমার এই কথা চামচামী মনে হলে কিছু করার নেই। প্রবাসে থেকে নিজের কথা বাংলায় লিখা কিংবা নানান বিচিত্র ব্লগ পড়ার মধ্যে কি যে মজা তা দেশে যারা আছেন তারা বুঝবেন না।
কিছু কিছু ফালতু লোক অহেতুক তর্কে জড়িয়ে একে কলুষিত করার অপচেষ্টা করছে। কেউ কেউ নাকি অফিস ঘেরাও করার প্ল্যান করছে। তাদের জন্য আমার সাজেশন থাকবে খায়ে দায়ে কাজ না থাকলে রাস্তায় ইট ভাঙ্গলে তো কিছু পয়সা কামাই হয়, দেশের উন্নয়নে অংশীদার হওয়া যায়।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



