বন্যা, এর আগে ছিলে তুমি অজানা
গতবার এলে তুমি বিড়ালের মতো চুপি চুপি,
এবার এলে তুমি বাঘের মতো গর্জে।
বন্যা, এবার তোমায় বলি
আসো যদি আবার ফিরি,
রাখবো তোমায় পাথর ঘিরি।
বয়স বাড়লো। অনেক ট্রাই করেছি, কিছুতেই প্রসব বেদনার (অনেকের মতে সাহিত্য চর্চা প্রসব বেদনার সমান) মতো যাতনা সহ্য করে সাহিত্য চর্চা সম্ভব হয়নি।
যাই হোক এক সময় ক্যাডেট কলেজে গেলাম। সেখানে কিছুদিন পর পর সাহিত্য পত্রিকা, দেয়াল পত্রিকা বের হতো। আমাদের এক ব্যাচ মেট ইমতিয়াজ, সেখানে দেবার জন্য অনেক খোঁজাখুজির পর একটা বই থেকে ইংরেজী কবিতা নকল করে স্যারকে জমা দিল। দূভাগর্্যক্রমে সেটা 12শ শ্রেনীর পাঠ্যপুস্তকের রল্ফ হাডসনের "টাইম, ইউ ওলড জিপসীম্যান" কবিতা। কিন্তু আমাদের পাগলা স্যার সেটাই কিছুটা কারেকশন(!!!) করে ছাপিয়ে দিলেন।
যখন 12 এ পড়ি, দেয়াল পত্রিকায় আরেক ফ্রেন্ড শামীমুজ্জামান আমার নামে তার লেখা গল্প ছাপিয়ে দিল এবং সেটাই বেষ্ট প্রাইজ পেল। একটা বই পেয়েছিলাম। সবাই ভূয়সী প্রশংসা করল। সবার ধারনা হলো আমি বড় সাহিত্যিক হয়ে গেছি, অবশ্য আমাদের ব্যাচমেটরা আসল কাহিনী জানতো। পুরষ্কারের বইটা অবশ্য ওকে দিয়ে দিয়েছিলাম।
আরোও কিছুদিন পরে, কবিতা নামের কিছুলেখার চেষ্টা করেছি, জানি না কবিতা হয়েছিল কিনা, কিন্তু আমার তখনকার গর্ালফেন্ড অত্যন্ত আনন্দ সহকারে হজম করে বলতো ভাল হয়েছে, আরোও লিখ। তখনকার বলছি একারনে আমাদের সম্পর্কে কিছু পরিবর্তন এসেছে, এখন আমরা খুবই ভাল বন্ধু তাই।
এখন কবিতা, সবিতা সবই পালিয়ে গেছে। মনে ভাব প্রকাশ করতে ব্ল্লগ লিখি। কিন্তু মনে হয় কেউ পড়ে না, তা না হলে সুডোকু নিয়ে একটা ব্লগ লিখেছিলাম, কোন মন্তব্য পাইনি, কিন্তু লষ্কর ভাই তারই দু'দিন পরে একই টপিক নিয়ে লিখলেন, ভালই মন্তব্য পেলেন। তাহলেই বুঝুন আমি কি ধরনের ব্লগার।
অবাক হয়ে যাই, অন্য সবার ব্লগ দেখে। কত সহজে সহজ কথা বলা যায়, কিন্তু আমি বলতে পারি না। আমার ফেবারিট ব্লগার শাহানা আপা। এত সহজে উনি ঘটনাগুলো ছবি দিয়ে বোঝান, পড়লেই আশ্চর্য হয়ে যাই, পারলে ওনার কাছে কোচিং করতাম। আরেকজন আছে, হাসিন ভাই, আজকাল লেখা কমিয়ে দিয়েছেন। মইন ভাই, লষ্কর ভাই, আড্ডাবাজ চরম লেখেন। প্রতিদিনই পড়ি, ভালই লাগে সামহোয়্যারইন এর ব্লগ।
সামহোয়্যারইন জিন্দাবাদ।
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০০৬ রাত ৩:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




