জেনেভা ক্যাম্পে জন্ম নেয়া 10 আটকে পড়া পাকিস্তানির আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট তাদেরকে ভোটার তালিকাভুক্ত করার জন্য প্রধান নির্বাচন কমিশনারকে নির্দেশ দেয়। সেই নির্দেশ মতে এই দেশে জন্ম নেয়া সব পাকিস্তানী, যারা এই দেশের নাগরিক, তারাই কেবল ভোটার হবার যোগ্য। চমৎকার নির্দেশ!!!
অন্যদিকে আমাদের মহামান্য নির্বাচন কমিশনার পাকিস্থানের প্রতি সম্প্রীতি দেখাতে গিয়ে সব পাকিস্তানিকেই ভোটার তালিকায় অনর্্তভুক্ত করার নির্দেশ দেন। যার ফলশ্রুতিতে প্রায় দেড় লক্ষ পাকিস্তানী এবার নির্বাচনে অংশগ্রহন করছে।
যদি এই বিপুল পরিমান পাকিস্তানী ভোটে অংশগ্রহন করে তাহলে সহজেই অনুমেয় কারা সবচেয়ে বেশী উপকৃত হবে। জামায়াতে ইসলামীর তো পোয়া বারো! নিজামী সাহেব আর তাদের সমমনা দলগুলো তো হাতে হাত ঘসছে।
হায় রে বাংলাদেশ ! আসলেই এর কোন তুলনা নাই। দ্্বিতীয় বিশ্বযুদ্ধ কি মুক্তিযুদ্ধের পরে হয়েছে, সবাই যদি এর বিচারের কথা ভুলে গিয়ে না থাকে, তাহলে আমরা কিভাবে 30 লক্ষ শহীদের রক্তের কথা ভুলে গেছি, কিভাবে ভুলে গেলাম শত শত বুদ্ধিজীবীর আত্মহুতি। এই যে, এত সব অনুষ্ঠান, এত প্রভাত ফেরী প্রতি একুশে ফেব্রুয়ারী, মাল্যদান প্রতি 16ই ডিসেম্বরে, সবই কি লোক দেখানো?
আমরা ভুলে গেছি। আমরা সব ভুলে যাই। কংগ্রাচুলেসন!!!
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০০৬ রাত ৮:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




