অফিসে কাজ করলাম। হঠাৎ জানালা দিয়ে দেখি তুষারপাতের মতো বৃষ্টি হচ্ছে। কিন্তু তুষারের পরিবর্তে ছোট ছোট গোল গোল বরফের খন্ড পড়ছে। সাথে সাথে রাস্তায় নেমে এলাম। অপূর্ব সেই দৃশ্য! বলে বুঝাতে পারবো না। একটা ছবি তুলে ফেললাম।
আমার বস বলল একে হেলস্টোন বলে। এই দেশে ছোট ছোট বরফ খন্ড পড়ে কিন্তু আমেরিকা কিংবা ফ্রানেস অনেক অনেক বড় বড় খন্ড পড়ে। সেগুলো অনেক সময় গাড়ি, বাসার অনেক ক্ষতি করে। এমনকি মানুষও মারা যায়।
যাই হোক, আমার অভিজ্ঞতাটা চরম ফাটাফাটি ছিল, আমি কবি সাহিত্যিক না, তা না হলে আরও সুন্দর করে বর্ণনা করতে পারতাম।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



