স্প্যানিস এই ক্লাবটি 2004/2005 সালে সর্বমোট 186 মিলিয়ন পাউন্ডের ব্যবসা করেছে যা দ্্বিতীয় স্থানে থাকা ম্যান ইউ-এর চেয়ে 20 মিলিয়ন পাউন্ড বেশি। ম্যান ইউ-এর আয় প্রায় 5 মিলিয়ন পাউন্ড কমে 166 মিলিয়নে দাঁড়িয়েছে।
তিন বছর আগে বেকহামের ম্যান ইউ ছেড়ে আসার পর থেকে রিয়ালের আয় বাড়তে থাকে এবং এই বছর তা সবোচ্র্চ স্থানে দাঁড়িয়েছে। রিয়ালের আয় এসেছে মূলতঃ বিজ্ঞাপন, টেলিভিশন সম্প্রচারন, সেীজন্য সামগ্রী বিক্রির মাধ্যমে। সবচেয়ে বেশি বিক্রি হয়েছে বেকহামের জার্সি।
নিচে প্রথম 5টি ক্লাবের আয়ের পরিমান দেয়া হলো:
রিয়াল মাদ্রিদ 186.2 মিলিয়ন
ম্যান ইউ 166.4 মিলিয়ন
এসি মিলান 158.0 মিলিয়ন
জুভেন্টাস 154.9 মিলিয়ন
চেলসি 149.1 মিলিয়ন
সৌজন্যেঃ দৈনিক মেট্রো, বিবিসি 2, এম এস এন সাইট
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৬ দুপুর ২:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



