somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি সাধারন দিন

২১ শে জানুয়ারি, ২০০৬ সকাল ১১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটু আগে কাজ সেরে বাসায় ফিরলাম। দুমাস হল একটা লেটিং এজেনসীতে কাজ করছি। লেটিং এজেনসী টার্মটা বাংলাদেশে কারো কারো কাছে নতুন হতে পারে। এরা বাড়ীওয়ালার কাছ থেকে বাড়ীর নানা তথ্য নিয়ে ভাড়াটিয়া খুজে দেয়। আবার ভাড়াটিয়ার নানা খবর নানান উৎস থেকে নিয়ে বাড়ীওয়ালা দেয়। আবার কখনও কখনও বাড়ীওয়ালার হয়ে বাড়ী দেখাশুনা করে। সবাই বলে সন্মানজনক কাজ পেয়েছি। কারন আমাকে আর না হোক সিলেটী হোটেলে অশ্রাব্য গালি শুনে কাজ করতে হচ্ছে না। কাজটাকে খাটো করছি না, কিন্তু কাজের বিনিময়ে যা পাওয়া যায় তাকে খারাপ বলছি। বাংগালীরা প্রচুর পয়সা কামাই করছে হোটেল ব্যবসায়, কিন্তু অন্য একটা বাংগালী তার সেখানে কাজ করলে যথেষ্ট পয়সা তো দেয়ই না, বরং গালাগালি জুটে। এইখানে এক বাংগালী চাকরি খুজে দেবার নামে আমার 20 পাউন্ড মেরে দিয়েছে। প্রতিদিনই এমন ঘটছে। কিছু করার নেই। বাংগালীদের চেয়ে অন্যরা এখানে অনেক ভালো। সে কথা আরেকদিন লিখবো। পড়াশুনাটাও খুব তাড়াতাড়ি শুরু করবো। মাষ্টারস করতে এসেছি। অনেকদিন লেগে যাবে, আমার প্রাথমিক ধারনার চেয়ে। যখন এসেছিলাম মনে করেছিলাম এক বছরের মধ্যে ফিরে যাবো। তা আর হচ্ছে না। যাই হোক ভালই আছি। ও হো বলা হলো না, আমি কি কাজ করি। আমি ওদের কাগজপত্রের কাজগুলো করে দেই। সাথে সাথে অনলাইনে বিভিন্নএড আপডেট করি। প্রতিদিনই একরুটিন। সকালে উঠি, আফিস যাই, বাসাই ফিরি, রান্নার ডেট থাকলে রান্না করি, খাই আর ঘুমাইতে যাই। একঘেয়ে মনে হচ্ছে তাই না? কি করব একটা স্বপ্নের জন্য সবকিছু বির্সজন দিচ্ছি। কবে স্বপ্ন সফল হবে জানি না, তবুও ছুটছি তো ছুটছি। মাঝে মাঝে দেশে ফোন করি। বাবা মা ফোনের জন্য বসে থাকে। বন্ধুরা খুব করে বলে আমার নাকি ভাব বেড়ে যাচ্ছে। বুঝতে পারি না, নক করলে হাই হ্যালো বলি। প্রশ্ন করলে উত্তর দেই। এই সাইটে ঢুকতে ভালই লাগে। ভাল ভাল কিছু পোষ্ট পড়া যায়। বিরক্ত লাগে কিছু সসতা পোষ্ট আর মন্তব্য পড়ে। কেউ ফোন নম্বর চায়, কেউবা অনলাইনে আছে জানায়। এর মানে কি? ভাল ভাল কিছু পোষ্ট সাবমিট করে আমার সাধারন দিনগুলোকে অসাধারন করে দিন না প্লীজ।
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০০৬ সকাল ১১:৪৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

লিখেছেন হাসান মাহবুব, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন

রাস্তায় পড়ে থাকা একপাটি জুতো

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ১২:৫২



রাস্তায় চলার পথে এমন দৃশ্য আমার মাঝেমধ্যেই চোখে পড়ে। আজও বাসায় ফেরার সময় ঠিক এমনই একটা দৃশ্য দেখে থমকে দাঁড়ালাম—রাস্তার একপাশে নিথর হয়ে পড়ে আছে একটি শিশুর একপাটি জুতো... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

×