ইচ্ছেমত, বাতাসকে খুশি করে বাঁচ ৷
আমি দেখি শুকনো পাতা উড়ে উড়ে যায়, কখনো বা ঠান্ডা পুকুরের জলে ইচ্ছাস্নানে,
কখনো দেখি উড়ে যায় সাদা পালক, হাস্নুহানার মত ওম গন্ধ নিয়ে৷
উড়ে যায় উড়ে যায়, জেমসের মত কেঊ একবুক মেঘের ভেতর দাঁড়িয়ে উড়িয়ে দেয় পাখি,
আমি দেখি৷
তুই গান গা, আমি দেখি ঐ আকাশে উড়ে যায় সাদা সাদা প্লেন, যেন সেই ভাঁজ করা কাগজগুলি, বাতাসকে খুশি করে বাঁচ ৷
ও আমার অমন সব ছোটবেলার প্লেনেরা আয় ঊড়ে আয়, সবুজের বুক পাতা শিশিরে পা ডুবিয়ে হাঁট, ভালোবাসা তাই অন্য় কোথাও
তাই ফুল তোরা আর দুলিস না, ঝরে পড়া পাপড়ির রং আমি দেখিনা৷ তোরা ফন্দি করে উড়ে যা প্রজাপতির রঙে৷ যা পাখি উড়তে দিলাম তোকে,
সময় হলে বসিস এসে রুক্ষ পাথরে ৷
আজ আর বসিস না তোরা উড়তে থাক,
আমি দেখি,
তুই গান গা
ইচ্ছেমত, বাতাসকে খুশি করে বাঁচ ৷
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০০৭ দুপুর ১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



