আমার জন্ম হয়েছিল মহাখালিতে একটা তিন তলা কোয়াটার এর
দুই তালার পশ্চিম পাশে। বাবা আমার চাকরি করতেন সরকারি
তাই; চাকুরির জন্য বাবাকে একটা ফ্ল্যাট দেওয়া হয় ।
আমরা ঐ ফ্ল্যাটে ১৮ বছর থেকেছি আমি থেকেছি ষোল বছর
তাই অনেক বন্ধু-বান্ধব ছিল আমাদের।
যতদূর মনে পরে - প্রায়-ই কারেন্ট চলে যেতো ।
আমার বয়স যখন ১৫-১৬ তখন আমরা বন্ধুরা ছাদে বসে থাক-
তাম । একদিন কারেন্ট চলে গেছে এবং আমরা দুই জন ছাদে
গিয়ে ছাদের এক অংশে বসে ছিলাম আকাশ এর দিকে তাকিয়ে
হঠাৎ দেখলাম দুইটা সাদা পাখি (শরীরে লাইট জ্বলছে ; টিউব লাইটের মতো শরীরটা ; কিন্তু বুঝা যাচ্ছে দুই টা পাখি ) উড়তে উড়তে চলে যাচ্ছে । আমি আর সে যতদূর দেখা যায় দেখতে থাকলাম তারপর আমরা চলে গেলাম ছাদ থেকে কিন্তু এখনও জানতে পাড়লাম না যে ঐ দুইটা পাখি কি পাখি বা কি ?
* আপনারা কেউ জানলে জানান যে ঐ দুইটা কি হতে পারে !!!
কাওসার সিদ্দিকী
ঢাকা, বাংলাদেশ
২২:০২, ৭/১৪/২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


